Priyanka Chopra: প্রিয়াঙ্কার কোলে বসে গায়ত্রী মন্ত্র পাঠ ছোট্ট মালতির! মেয়েকে নিয়ে কী বললেন ‘দেশি গার্ল’?

Priyanka Chopra Maltie Marie Gayatri Mantra: সমুদ্রসৈকতে অবসর কাটানোর ছবিগুলোর মাঝে নেটদুনিয়ার মন সবচেয়ে বেশি কেড়েছে মালতির একটি ভিডিয়োতে। সেখানে দেখা যায়, মায়ের কোলে বসে গায়ত্রী মন্ত্র উচ্চারণের চেষ্টা করছে একরত্তি মালতি। প্রিয়াঙ্কা পরম স্নেহে মেয়েকে সাহায্য করছেন এবং তাঁর সঙ্গে তাল মিলিয়ে মন্ত্র বলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে খুদে। মা-মেয়ের এই স্নিগ্ধ মুহূর্তে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা।

Priyanka Chopra: প্রিয়াঙ্কার কোলে বসে গায়ত্রী মন্ত্র পাঠ ছোট্ট মালতির! মেয়েকে নিয়ে কী বললেন দেশি গার্ল?

|

Nov 19, 2026 | 7:55 PM

ভৌগোলিক সীমানা বা ব্যস্ত জীবন— কোনও কিছুই নিজের শিকড়ের টানকে ফিকে করতে পারেনি ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। বিদেশের মাটিতে সংসার সাজালেও ভারতীয় পরম্পরা, উৎসব ও আচার-অনুষ্ঠানকে আজও পরম যত্নে আঁকড়ে ধরে রেখেছেন তিনি। বাড়ির পুজো হোক কিংবা দিওয়ালির উৎসব— সবক্ষেত্রেই তাঁর ও স্বামী নিক জোনাসের জীবনে থাকে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। এবার ছোট্ট মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এক মিষ্টি ঝলক তুলে ধরলেন অভিনেত্রী, যা দেখে আপ্লুত অনুরাগীরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিয়ো ও একাধিক ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেই পোস্টে দেখা যাচ্ছে, নিক জোনাস ও অভিনেত্রীর মায়ের সঙ্গে পারিবারিক ছুটির সুন্দর মুহূর্ত যেমন রয়েছে, তেমনই ফুটে উঠেছে তাঁর শুটিংয়ের ব্যস্ত সময়ের ঝলকও। সমুদ্রসৈকতে অবসর কাটানোর ছবিগুলোর মাঝে নেটদুনিয়ার মন সবচেয়ে বেশি কেড়েছে মালতির একটি ভিডিয়োতে। সেখানে দেখা যায়, মায়ের কোলে বসে গায়ত্রী মন্ত্র উচ্চারণের চেষ্টা করছে একরত্তি মালতি। প্রিয়াঙ্কা পরম স্নেহে মেয়েকে সাহায্য করছেন এবং তাঁর সঙ্গে তাল মিলিয়ে মন্ত্র বলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে খুদে। মা-মেয়ের এই স্নিগ্ধ মুহূর্তে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা।

বরাবরই প্রিয়াঙ্কা ও নিক জোনাস চেয়েছেন, তাঁদের মেয়ে ভারতীয় এবং আমেরিকান— উভয় সংস্কৃতির মূল্যবোধের সঙ্গেই বেড়ে উঠুক। কাজের চাপ যতই থাকুক না কেন, ভারতীয় ঐতিহ্যের পাঠ মালতিকে দিতে কখনওই পিছপা হন না তাঁরা। বিভিন্ন সাক্ষাৎকারে নিক নিজেও দুই সংস্কৃতির সামঞ্জস্য বজায় রেখে সন্তানকে বড় করার কথা বলেছেন।

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বর্তমানে তাঁর প্রতিদিনের রুটিন আবর্তিত হয় মেয়েকে ঘিরেই। অভিনেত্রীর কথায়, “আমার পুরো জীবনটাই এখন ওকে ঘিরে। কখন ওর স্কুলে যেতে হবে, সেই সময় অনুযায়ীই সবকিছু ঠিক করি।”

মাতৃত্বকে জীবনের শ্রেষ্ঠ উপহার আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, “মালতী আমার জীবনের সেরা উপহার। ওর মধ্যে আমার আর নিকের সবচেয়ে সুন্দর বিষয়গুলো রয়েছে।” পাশাপাশি সন্তান পালনে স্বামী নিকের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি। পেশাগত ব্যস্ততা সামলেও মেয়েকে সময় দেওয়া এবং শিকড়ের সঙ্গে যুক্ত রাখার এই প্রচেষ্টায় প্রিয়াঙ্কা-নিকের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us