যাচ্ছেতাই কাণ্ড! আলমারিতে লুকিয়ে প্রিয়াঙ্কার প্রেমিক, হঠাৎই ঘরে হাজির…

Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহূর্তে নিক জোনাসের ঘরণী তিনি। ছয় বছর ধরে সুখী দাম্পত্য জীবন পালন করছেন নিক-প্রিয়াঙ্কা। তবে জানেন কি, প্রিয়াঙ্কার সঙ্গেও ঘটে এমন এক ঘটনা যা বলতে গিয়ে রীতিমতো লজ্জায় লাল তিনি।

যাচ্ছেতাই কাণ্ড! আলমারিতে লুকিয়ে প্রিয়াঙ্কার প্রেমিক, হঠাৎই ঘরে হাজির...

Jul 20, 2024 | 9:07 PM

প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহূর্তে নিক জোনাসের ঘরণী তিনি। ছয় বছর ধরে সুখী দাম্পত্য জীবন পালন করছেন নিক-প্রিয়াঙ্কা। তবে জানেন কি, প্রিয়াঙ্কার সঙ্গেও ঘটে এমন এক ঘটনা যা বলতে গিয়ে রীতিমতো লজ্জায় লাল তিনি। ঘরে লুকিয়ে প্রেমিক। ওদিকে দরজায় কড়া নাড়ছেন তাঁরই এক নিকটাত্মীয়। গোটা ঘটনাটি অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর আত্মজীবনীতে। যা শুনলে অবাক হয়ে আপনি ভাবতেই পারেন, “শেষমেশ প্রিয়াঙ্কাও!” কী ঘটেছে?

প্রিয়াঙ্কার কথায়, “ইন্ডিয়ানপোলিস নামক এক জায়গায় প্রথম প্রেমিকের সঙ্গে আমার পরিচয় হয়। ওর নাম ছিল বব। নর্থ সেন্ট্রাল হাই স্কুলে পড়ত। ও তখন দশম শ্রেণীতে। ভাল ফুটবল খেলত, পড়াশোনায় ভাল ছিল। সে সময় একটি মেয়ে যা চায় সে সব গুণ ওর মধ্যে ছিল। ” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “একদিন বব আর আমি সোফায় বসে টিভি দেখছি। হাত ধরে ছিলাম দু’জনেই। হঠাৎ করেই ঘরের জানলা দিয়ে দেখতে পাই আমার মাসি আসছে। আমি ভয় পেয়ে যাই ভীষণ। তখন দুপুর দুটো বাজে। তাঁর তখন বাড়ি ফেরার কথাই ছিল না। মাসি বাইরে…দরজায় কড়া দেবে বলে এগোচ্ছে। ববের বাইরে যাওয়ার অবস্থা নেই। ওকে আমার ঘরে নিয়ে যাই। কী করব বুঝতে না পেরে ওকে আমার আলমারির মধ্যে ঢুকিয়ে দিই।”

দাঁড়ান এখানেই শেষ নয়। ক্লাইম্যাক্স তো এখনও বাকি। প্রেমিককে আলমারিতে ঢুকিয়ে দরজা খোলেন প্রিয়াঙ্কা। তবে ঘরে পা দিয়েই মাসির সন্দেহ হয়। কিছু না বলেই সোজা চলে যান প্রিয়াঙ্কার ঘরে। আলমারির দিকে তাকিয়ে শুধু বলেন একটাই কথা, “আলমারিটা খোল।” প্রিয়াঙ্কা আর যান কোথায়? তাঁর কথায়, “দেখি মাসি মারাত্মক রেগে, আমি কাঁপছিলাম। বাধ্য হয়েই আলমারি খুলতে হয়! আর সেখান থেকে বেরিয়ে আসে জলজ্যান্ত একজন মানুষ।” ২০১৮ সালে দশ বছরের ছোট নিককে বিয়ে করেন তিনি। বয়সের ফারাক থাকলেও দু’জনের মধ্যে প্রেম রয়েছে বিস্তর। তাঁদের এক মেয়েও রয়েছে। নাম মালতি মেরী চোপড়া জোনাস।

Follow Us