Priyanka Chopra: মেয়ে মালতীর পা ধুয়ে ভক্তিভরে ‘কন্যাপুজো’ নিক-প্রিয়াঙ্কার

Priyanka Chopra daughter Malti Kanya Puja Dussehra: দুর্গাপুজো ও দশেরার আনন্দময় আবহে নিজের মার্কিন মুলুকের বাসভবনকেই ভক্তি আর আধ্যাত্মিকতার মায়াজালে ভরিয়ে তুললেন প্রিয়াঙ্কা ও তাঁর পপ- তারকা স্বামী নিক জোনাস। আর দূর দেশের এই পুজোর পুরোটাই আবর্তিত হল তাঁদের আদরের একমাত্র কন্যাসন্তান মালতী মেরী চোপড়া জোনাসকে কেন্দ্র করে।

Priyanka Chopra: মেয়ে মালতীর পা ধুয়ে ভক্তিভরে ‘কন্যাপুজো’ নিক-প্রিয়াঙ্কার

|

Oct 21, 2026 | 12:46 PM

কর্মসূত্রে সুদূর লস অ্যাঞ্জেলেসে বসবাস হলেও মনের দিক থেকে যে তিনি পুরোদস্তুর ভারতীয়, তা বারবার প্রমাণ করেছেন বলিউডের দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া। দুর্গাপুজো ও দশেরার আনন্দময় আবহে নিজের মার্কিন মুলুকের বাসভবনকেই ভক্তি আর আধ্যাত্মিকতার মায়াজালে ভরিয়ে তুললেন প্রিয়াঙ্কা ও তাঁর পপ- তারকা স্বামী নিক জোনাস। আর দূর দেশের এই পুজোর পুরোটাই আবর্তিত হল তাঁদের আদরের একমাত্র কন্যাসন্তান মালতী মেরী চোপড়া জোনাসকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পুজো ও উৎসবের সুন্দর কিছু মুহূর্তের কোলাজ শেয়ার করেছেন অভিনেত্রী।

সনাতন সংস্কৃতিতে নবরাত্রি ও দশেরা উপলক্ষে ‘কন্যাপূজা’র এক বিশেষ স্থান রয়েছে। এই পবিত্র রীতি অনুযায়ী শিশুকন্যাকে দেবী দুর্গার মূর্ত প্রতীক হিসেবে ধরে নিয়ে আরাধনা করা হয়। ঘরের ছোট্ট মালতীকে সেই দেবীরূপে বসিয়ে ভক্তিভরে পুজো সারলেন প্রিয়াঙ্কা ও নিক। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নিখাদ ভক্তিভরে ছোট্ট মেয়ের পা ধুইয়ে দিচ্ছেন তারকাদম্পতি।

কন্যাপুজোর জন্য ছোট্ট মালতীকে সাজানো হয়েছিল শুভ্র সাদা পোশাক ও গলায় ‘জয় মাতাদি’ লেখা লাল উত্তরীয়তে। হাত ভর্তি রঙিন কাঁচের চুড়ি আর মাথার ওপর দু’টি ঝুঁটিতে একরত্তিকে লাগছিল একেবারে দেবীর মতো। বাড়ির মন্দিরে প্রিয়াঙ্কা-নিকের মাঝে বসে কখনও অবাক চোখে পুজো প্রত্যক্ষ করছে মালতী, আবার কখনও পরম মমতায় মেয়ের হাতে পুজোর পবিত্র লাল সুতো বা ‘মৌলি’ বেঁধে দিচ্ছেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে আবেগপ্লুত প্রিয়াঙ্কা লিখেছেন, “মা দুর্গার মহাশক্তি এবং এই দশেরায় আমাদের করা প্রার্থনার পবিত্রতা যেন আজ, আগামী এবং চিরকাল বজায় থাকে।”

প্রিয়াঙ্কা চোপড়ার পোস্ট–

মেয়ে মালতীকে ছোট থেকেই ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির পাঠ দেওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা—এ কথা তিনি আগেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। বিদেশের মাটিতে বড় হলেও নিজের শিকড়কে যাতে সে ভুলে না যায়, সেই যত্ন সবসময়ই নেন গ্লোবাল আইকন। এর আগে গত আগস্ট মাসেই একটি চমৎকার ভিডিও পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা, যেখানে খুদে মালতীকে আলতো স্বরে পবিত্র শ্লোক উচ্চারণ শেখাতে দেখা গিয়েছিল তাঁকে। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন প্রিয়াঙ্কা ও নিক।

Loading...
Unable to load recommendations.
Follow Us