শনিবার দুপুরে ওয়েব সিরিজের ডাবিংয়ে প্রিয়াঙ্কা, কী পরিস্থিতি?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি টলিউড। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ৯ এবং ১০ এপ্রিলের শুটিং বাতিল করেছেন। একই ছবির জন্য এই দু' দিন শুটিং করার কথা ছিল যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।

শনিবার দুপুরে ওয়েব সিরিজের ডাবিংয়ে প্রিয়াঙ্কা, কী পরিস্থিতি?

|

Apr 11, 2026 | 4:45 PM

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি টলিউড। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ৯ এবং ১০ এপ্রিলের শুটিং বাতিল করেছেন। একই ছবির জন্য এই দু’ দিন শুটিং করার কথা ছিল যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে টলিপাড়ায় রাহুলের বাড়ির পরিচিতরা, তাঁর সহকর্মীরা সকলেই চাইছিলেন দ্রুত কাজে ফিরুন প্রিয়াঙ্কা, যদি তিনি মন থেকে চান। যতই শোকের পরিবেশ থাক, কাজের মধ্যে তিনি ভালো থাকবেন, এমনই আশা টলিপাড়ার সহকর্মীদের।

১১ এপ্রিল প্রিয়াঙ্কা ফিরলেন কাজে। দক্ষিণ কলকাতার এক ডাবিং স্টুডিয়োতে পাওয়া গেল অভিনেত্রীকে। দুপুর ২টোর পর হয় ডাবিং। ‘হইচই’ প্ল্যাটফর্মের জন্য অদিতি রায়ের পরিচালনায় আসছে ওয়েব সিরিজ ‘কুহেলি’। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে মে মাসে আসবে এই ওয়েব সিরিজ। সেখানে প্রধান মুখ হিসাবে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা দে, অঙ্গনা পাল আর ঋদ্ধিমা ঘোষ। কৌশিক সেন আর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যাবে ওয়েব সিরিজে। কিছুদিন আগে শহরের পাশাপাশি পাহাড়ে হয়েছে ওয়েব সিরিজের শুটিং।

সম্প্রতি রাহুলের মৃত্যুর পর ন্যায় বিচার চেয়ে এফআইআর করেন প্রিয়াঙ্কা। তালসারি থানায় পৌঁছে গিয়েছিলেন তিনি। এছাড়া আর্টিস্টস ফোরামের মিটিংয়ের জন্য টেকনিশিয়ান্স স্টুডিয়োতে দেখা যায় তাঁকে। ১০ এপ্রিল শুটিংয়ে ফেরেন অভিনেত্রী। একটি ওয়েব সিরিজের শুটিং করেন। তবে বিষয়টা সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা হয়। মিডিয়ার একাংশকে বিশেষ তথ্য দেওয়া হয়নি, প্রিয়াঙ্কার শুটিংয়ের ছবি যাতে বাইরে না আসে, সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছিল। ১১ এপ্রিল অবশ্য প্রিয়াঙ্কার ডাবিংয়ের বিষয়টা প্রযোজনা সংস্থার তরফেই স্পষ্ট করা হয়।

Follow Us