‘ছন্নছাড়া হয়ে গিয়েছে পরিবার’, কাদের দরজায় হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

Prosenjit Chatterjee: একটা সময় বেশ রাজকীয় ব্যাপার থাকলেও বর্তমানে সেই ছবি পাল্টে গিয়েছে। এখন পরিবার ভাঙ হয়েছে, সকলেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি। হাজির হয়ে যান মিত্তির বাড়ির দরজায়।

ছন্নছাড়া হয়ে গিয়েছে পরিবার, কাদের দরজায় হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

Nov 23, 2024 | 1:03 PM

সকাল-সকাল কোথায় হাজির হলেন টলিপাড়ার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? সিনেপাড়ার সকলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক। সকলের সঙ্গেই সাধ্যমত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। কারও বিপদ হলেই তখনই একটা ফোন। পরামর্শের প্রয়োজন হলেও ইন্ডাস্ট্রির বহু তারকার কাছে তিনিই অভিভাবক। তাই ভাল মন্দ সকলের সব দিকে নজর রাখতে হয় তাঁকে। এবারও তার ব্যতিক্রম হল না। মিত্তির বাড়ির খবর পেয়েই হাজির হলেন সেখানে। একটা সময় বেশ রাজকীয় ব্যাপার থাকলেও বর্তমানে সেই ছবি পাল্টে গিয়েছে। এখন পরিবার ভাঙ হয়েছে, সকলেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি। হাজির হয়ে যান মিত্তির বাড়ির দরজায়।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিয়ো ভাইরাল। জানেন কারা এই মিত্তির পরিবারের সদস্য? আদৃত রায় এবং পারিজাত চৌধুরী। কি, নামগুলো চেনা লাগছে তো? বিষয়টা আর কিছুই নয়, আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। যার প্রযোজনায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই পরিবারের সঙ্গেই এবার আলাপ করে নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘ভালবাসা দেবেন, পাশে থাকবেন এই মিত্তির বাড়ির। আগামী ২৫শে নভেম্বর থেকে প্রতি সোম থেকে শনি রাত ৯ টায়।’

এদিন দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, শঙ্কর চক্রবর্তী, সোহেল দত্ত সহ সকলের সঙ্গে কথা বলে নিলেন সকলের প্রিয় বুম্বাদা।

Loading...
Unable to load recommendations.
Follow Us