Ranbir at Kolkata Dussehra: কলকাতায় রাবণ দহনে এসে মুখ ফস্কে ভুল মন্তব্য রণবীরের, নিন্দা হতেই কী সাফাই দিলেন ‘রাম’?

Ranbir Kapoor Kolkata Dussehra event slip of tongue: ‘রামায়ণ’-এর এক প্রমোশনাল ইভেন্টে অংশ নিয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। সেখানে দশেরা ও রামায়ণের মাহাত্ম্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মুখ ফস্কে এক ভুল মন্তব্য করে বসেন অভিনেতা। আর রণবীরের সেই ভুল মন্তব্য নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশাল মিডিয়ায়।

Ranbir at Kolkata Dussehra: কলকাতায় রাবণ দহনে এসে মুখ ফস্কে ভুল মন্তব্য রণবীরের, নিন্দা হতেই কী সাফাই দিলেন রাম?

|

Oct 22, 2026 | 12:39 AM

গত মঙ্গলবার কলকাতায় নীতেশ তিওয়ারির মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর এক প্রমোশনাল ইভেন্টে অংশ নিয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। সেখানে দশেরা ও রামায়ণের মাহাত্ম্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মুখ ফস্কে এক ভুল মন্তব্য করে বসেন অভিনেতা। আর রণবীরের সেই ভুল মন্তব্য নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশাল মিডিয়ায়।

তবে সেই নিন্দায় ইতি টানতে, সর্বপরী ভুল বুঝতে পেরে বিন্দুমাত্র দ্বিধা না করেই এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রণবীর।  চেন্নাইয়ে ছবির গ্র্যান্ড ইভেন্টে উপস্থিত হয়ে কলকাতার ঘটনার জন্য আন্তরিক অনুশোচনা প্রকাশ করলেন রণবীর।

ঠিক কী ঘটে কলকাতার অনুষ্ঠানে?

বিজয়া দশমীর সন্ধ্যায় সেন্ট্রাল পার্কের সুবিশাল মাঠে স্থাপিত শ্রীরামের বিশাল প্রতিমার সামনে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে ধুমধাম করে পালন করা হয় রাবণ দহন। প্যান্ডেলজুড়ে উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষের উল্লাস আর করতালির মাঝে পোড়ানো হয় রাবণের প্রকাণ্ড কুশপুতুল। এই অনুষ্ঠানেই হাজির ছিলেন রণবীর কাপুরসহ ‘রামায়ণ’ ছবির টিম। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর সেই মঞ্চেই রামায়ণের কথা বলতে গিয়ে, পুরনো এক প্রবাদকে বক্তব্যে তুলে ধরেন রণবীর। সেই প্রবাদ বলতে গিয়েই মুখ ফসকে ভুল বলে ফেলেন!

কী বলেছিলেন?

ভুল করে রণবীর বলেন, ”দশেরা আমাদের এক অত্যন্ত সুন্দর কথা মনে করিয়ে দেয় যে, অন্যায় বা অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত বিনাশ ঘটে সত্য ও শুভশক্তিরই!”

দেখুন কী বলেছেন রণবীর–

 

চেন্নাইয়ের জমকালো মঞ্চে দাঁড়িয়ে সেই ভুলটাকে স্বীকার করে, স্পষ্ট করে রণবীর বলেন, “গতকাল একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যার জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। কলকাতায় দশেরার অনুষ্ঠানে আমার মুখ ফস্কে একটি ভুল শব্দ বেরিয়ে গিয়েছিল। আমি আসলে যা বোঝাতে চেয়েছিলাম তা হল— ‘অধর্ম বা অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও কল্যাণেরই জয় হয়।’

ক্ষমা চেয়ে কী বললেন দেখুন–

এখানেই থেমে যান না রণবীর। বরং এআর রহমানের তৈরি রকস্টার ছবির গানে থেকে দু’কলি ধার করে নিজের এই অনিচ্ছাকৃত ভুল ব্যাখ্যা করলেন। , “জো ভি ম্যায় কহনা চাহুঁ, বরবাদ করে আলফাজ মেরে”। রণবীরের এমন ক্ষমা চাওয়ার অভিনব কায়দায় আপ্লুত তাঁর অনুরাগীরা। এখন দেখার পর্দায় রাম রণবীর কতটা সফল হন। ‘রামায়ণ’ মুক্তি পাবে ৫ নভেম্বর।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us