Rani mukerji: মারা গিয়েছেন রানির মা, এবার কি মুম্বইয়ে ‘মুখার্জি বাড়ি’র দুর্গাপুজো হবে?

Rani mukerji durga puja 2026 update: স্বামী রাম মুখার্জির মৃত্যুর পর থেকেই রানি এবং তাঁর দাদা রাজা মুখোপাধ্য়ায়ের পাশে ছায়ার মতো ছিলেন তিনি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, আর ঠিক কয়েকদিন পরেই যখন দুর্গাপুজো দোরগোড়ায়, তখন পরিবারের এই চরম শোকের আবহে এবছর মুম্বইয়ের বিখ্যাত ‘মুখার্জি বাড়ি’র দুর্গোৎসব কি আদৌ অনুষ্ঠিত হবে?

Rani mukerji: মারা গিয়েছেন রানির মা, এবার কি মুম্বইয়ে মুখার্জি বাড়ির দুর্গাপুজো হবে?

|

Oct 10, 2026 | 3:47 PM

গত ২২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা এবং বিশিষ্ট বাঙালি গায়িকা কৃষ্ণা মুখোপাধ্য়ায়। মারাঠি ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি কলকাতার সাংস্কৃতিক মহলেও তাঁর অবাধ যাতায়াত ছিল। স্বামী রাম মুখার্জির মৃত্যুর পর থেকেই রানি এবং তাঁর দাদা রাজা মুখোপাধ্য়ায়ের পাশে ছায়ার মতো ছিলেন তিনি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, আর ঠিক কয়েকদিন পরেই যখন দুর্গাপুজো দোরগোড়ায়, তখন পরিবারের এই চরম শোকের আবহে এবছর মুম্বইয়ের বিখ্যাত ‘মুখার্জি বাড়ি’র দুর্গোৎসব কি আদৌ অনুষ্ঠিত হবে? সম্প্রতি সাংবাদিক বৈঠকে মুখোপাধ্যায় বাড়ির মেয়ে তনিশা মুখোপাধ্যায় ও ছেলে সম্রাট মুখোপাধ্য়ায় এবারের দুর্গাপুজো নিয়ে বড় আপডেট দিলেন।

মুম্বইয়ের সান্তাক্রুজের ‘নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসব’ বা যা মূলত বলিপাড়ায় ‘মুখার্জি বাড়ির পুজো’ নামেই পরিচিত, তা গত কয়েক দশক ধরে বলিপাড়ার অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। রানি মুখোপাধ্য়ায়, কাজল, তনিশা মুখোপাধ্যায় থেকে শুরু করে অয়ন মুখোপাধ্যায়, পরিবারের প্রতিটি সদস্য এই পুজোয় অংশ নেন। শুধু তাই নয়, প্রতি বছরই গোটা বলিউড এই পুজোয় অংশ নেন। এই পারিবারিক ও ঐতিহ্যবাহী পুজোয় রানির মা কৃষ্ণা ছিলেন প্রাণস্বরূপা। পুজোর কটা দিন অতিথিদের আপ্যায়ন করা থেকে শুরু করে সমস্ত আচার-অনুষ্ঠানে তাঁর সক্রিয় উপস্থিতি প্রতিবারই নজর কাড়ত।

শুনে নিন কী বলছেন তনিশা —

 

২০২৬ সালের পুজো কি বাতিল হচ্ছে?

সংবাদিক বৈঠকে কৃষ্ণা মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে গোটা পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মা হারানোর বেদনা কাটিয়ে এই মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা ও শোক পালনেই বেশি গুরুত্ব দিচ্ছেন রানি ও তাঁর পরিবারের সদস্যরা। তবে ঐতিহ্যবাহী এই পুজো সম্পূর্ণ বন্ধ রাখার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। পরিবারের প্রবীণ ও তরুণ প্রজন্মের যৌথ উদ্যোগে এবং ধর্মীয় আচার-রীতি মেনে অত্যন্ত পবত্র ও সংযত পরিবেশের মধ্য দিয়েই এবছর ২০২৬-এর মুখোপাধ্য়ায়ের বাড়ির পুজো অনুষ্ঠিত হতে চলেছে। তবে আগের মতো সেই জমকালো আনন্দ বা উদযাপনের মেজাজ হয়তো কিছুটা সংবরণ করা হবে। মায়ের স্মৃতিকে বুকে নিয়েই পুজোয় শামিল হবেন বলে জানিয়েছেন তনিশা মুখোপাধ্যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us