বিতর্কে থেকেও দারুণ রোজগার রণবীরের, ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?

মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! এমন এক অশ্লীল মন্তব্য করায় বিতর্কের কেন্দ্রে বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর এই এক মন্তব্য নিয়ে শুধু সোশাল মিডিয়া নয়, সংসদেও ঝড় উঠেছিল।

বিতর্কে থেকেও দারুণ রোজগার রণবীরের, ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?
Image Credit source: Instagram

| Edited By: আকাশ মিশ্র

Feb 14, 2025 | 5:09 PM

মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! এমন এক অশ্লীল মন্তব্য করায় বিতর্কের কেন্দ্রে বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর এই এক মন্তব্য নিয়ে শুধু সোশাল মিডিয়া নয়, সংসদেও ঝড় উঠেছিল। এমনকী, রণবীরের বিরুদ্ধে এফআইআরও করা হয়। তবে এসব কাণ্ডের পর সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করে ক্ষমাও চেয়েছেন রণবীর। তাতে কি আর বিতর্ক থামে? থামেনি। রণবীরকে নিয়ে নানা মহলেই মেতে উঠেছে নানা সমালোচনায়। তবে জানেন কি? রণবীরকে ঘিরে এত বিতর্ক হলেও, তাঁর ব্যাঙ্ক ব্য়ালেন্সে কিন্তু কোনও ছাপ নেই। বরং লোকে বলছে, এই নতুন বিতর্ক রণবীরকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিচ্ছে।

তথ্য অনুযায়ী, রণবীরের ব্য়াঙ্কে রয়েছে মোট ৬০ কোটি টাকা। তাঁর মাসিক আয় ৩৫ লাখ টাকা। নানা সূত্র থেকেই এই টাকা আয় হয় তাঁর। যার মধ্যে রয়েছে ইউটিউব, ব্র্যান্ড ডিল, পডকাস্ট। এর আগেও নানা কারণে বিতর্কে ফেঁসেছেন রণবীর এলাহাবাদিয়া। আর যখনই এমনটা ঘটেছে, তখনই বেড়েছে রণবীরের আয়। তবে নতুন খবর, এই বিতর্কের ফলে নাকি ইউটিউবে ৫০ হাজার দর্শক হারিয়েছেন রণবীর।

ঠিক কী বলেছিলেন রণবীর?

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন।

রণবীরের এই মন্তব্যের সমালোচন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। এমনকী, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথাও বলেছেন তিনি। এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মহারাষ্ট্রের উইম্য়ানস কমিশন রণবীরের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের হয়েছে শোয়ের অর্গানাইজারের সহ বিচারকদের বিরুদ্ধেও।

 

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us