Rashmika Mandanna: পিরিয়ড শুরু হওয়ার আগেই বিজয়কে সতর্ক করে দেন রশ্মিকা! কেন জানেন?

Rashmika Mandanna open up about menstruation and Vijay care: সম্প্রতি ঋতুস্রাবের সময়ে স্ত্রীর প্রতি অভিনেতা বিজয়ের এক অদ্ভুত যত্ন ও সংবেদনশীলতার কথা প্রকাশ্যে এনেছেন রশ্মিকা নিজে। পাশাপাশি, তাঁদের সম্পর্ক ও বিয়ের আগের মজার প্রপোজালের গল্পও এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট!

Rashmika Mandanna: পিরিয়ড শুরু হওয়ার আগেই বিজয়কে সতর্ক করে দেন রশ্মিকা! কেন জানেন?

|

Oct 24, 2026 | 5:56 PM

বর্তমানে তারকা জুগলের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর তাঁদের মধ্যে অন্যতম চর্চিত জুটি রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরকোন্ডা। সম্প্রতি ঋতুস্রাবের সময়ে স্ত্রীর প্রতি অভিনেতা বিজয়ের এক অদ্ভুত যত্ন ও সংবেদনশীলতার কথা প্রকাশ্যে এনেছেন রশ্মিকা নিজে। পাশাপাশি, তাঁদের সম্পর্ক ও বিয়ের আগের মজার প্রপোজালের গল্পও এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রশ্মিকা জানান, পিরিয়ডের দিনগুলোতে তাঁর শারীরিক ও মানসিক পরিবর্তনের সময় বিজয় অত্যন্ত পরিপক্ব ও যত্নশীলভাবে পাশে থাকেন। যদিও বিজয়ের পরিবারে বা বাড়িতে কখনও পিরিয়ড নিয়ে সেভাবে খোলামেলা আলোচনার চল ছিল না, তবুও রশ্মিকার শারীরিক কষ্ট ও মন খারাপের বিষয়টি তিনি দারুণভাবে বোঝেন।

অভিনেত্রী খোলামেলাভাবেই বলেন, “পিরিয়ড শুরু হওয়ার কয়েকদিন আগেই আমি বিজয়কে আভাস দিয়ে রাখি। কারণ আমি বেশ লাউড বা খোলামেলা স্বভাবের। ওকে আগেই বলে দিই— ‘আমার পিরিয়ড শুরু হতে চলেছে, আমার এই মুহূর্তে তোমাকে পাশে দরকার।’ একজন পুরুষ হিসেবে এর চেয়ে বেশি আর কীই বা আশা করা যায়? কারণ চাইলেও তো আর তাঁরা জরায়ু বের করে নিতে পারেন না! তবে ও পাশে থাকে এটাই অনেক বড় সান্ত্বনা। ও আমার পেটে হাত বুলিয়ে দেয়, আমার হাত ও পা টিপে দেয় আর বলে— ‘এর বেশি তো আমার করার কিছু নেই!’”

রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। শেষমেশ সব গুঞ্জন উড়িয়ে ফেব্রুয়ারি মাসে বিয়েটাও করেছেন দুই তারকা।   সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ (Koffee With Karan 9) শোয়ে এসে নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ কিছু বিস্ফোরক ও মিষ্টি তথ্য ফাঁস করেন এই জুটি।

শোয়ে বিজয় জানান, রশ্মিকা নাকি তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ১০০ বার অনুরোধ করেছিলেন! বিজয় বলেন, “ও এসে বলল, চল আমরা বিয়ে করি। তখন আমি বলেছিলাম, ঠিক আছে, তুমি তো আমায় ১০০ বার একথা বলেছ।”

এরপর খোলামেলা স্বীকারোক্তিতে রশ্মিকা জানান, তিনি টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলে গিয়েছেন। অন্যদিকে, এতবার প্রপোজ করার পরও বিজয় কেন সঙ্গে সঙ্গে রাজি হননি, তার ব্যাখ্যা দিয়ে অভিনেতা বলেন, “আমি তো আর ডেভিল নই! আসলে আমি সম্পর্কটাকে কঠিন সময় এবং সাধারণ একঘেয়ে দিনেও পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম, এত সবের পরেও রশ্মিকার মনে আমাকে নিয়ে একইরকম ভালোবাসা বজায় থাকে কি না।

Loading...
Unable to load recommendations.
Follow Us