AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋতুপর্ণার সবকিছু ভেস্তে দিল দামাল রেমাল, ভীষণ মন খারাপ ‘ম্যাডাম সেনগুপ্ত’র…

Rituparna Sengupta in Remal: ঋতুপর্ণা সেনগুপ্তর অনেক পরিকল্পনা ছিল। কিন্তু রেমালের দামালপনার জন্য সবকিছু ভেস্তে গিয়েছে অভিনেত্রীর। এই রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে তিনি সিঙ্গাপুর ছাড়তেই পারলেন না। মন খারাপ করে বসে আছেন তিনি।

ঋতুপর্ণার সবকিছু ভেস্তে দিল দামাল রেমাল, ভীষণ মন খারাপ 'ম্যাডাম সেনগুপ্ত'র...
ঋতুপর্ণা সেনগুপ্ত।
| Updated on: May 30, 2024 | 1:21 PM
Share

রেমালের তাণ্ডবে নাজেহাল শহরবাসী। কেবল কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গই রেমাল দাপটে তটস্থ হয়ে আছে। ধীরে-ধীরে নিজের গতিবেগ বাড়িয়েছে দামাল ‘বালক’। অনেকের অনেক কাজ পণ্ড করে দিয়েছে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মনটাও খারাপ করে দিয়েছে। রবিবার রাতে তীব্র বর্ষণ এবং ঝড়ের কারণে অনেকেরই বাড়ি ফিরতে অসুবিধা হয়েছে। রাস্তা-ঘাট শুনশান ছিল। গাড়িঘোড়া অচল হয়ে পড়ে। প্রবল বর্ষণে কলকাতা বিমানবন্দর থেকে ওড়েনি বিমান। শনিবার রাত থেকে কমানো হচ্ছিল বিমান। রবিবার সকাল একটিও বিমানগুলো ডানা মেলেনি। ফ্লাইট ক্যানসেল হওয়ায় মন খারাপ হয়ে পড়ে টলিউডের কুইন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

TV9 বাংলাকে ঋতুপর্ণার টিমের তরফ থেকে জানানো হয়েছে, “ঋতুপর্ণার খুবই মন খারাপ। রবিবার (২৬ মে, ২০২৪) রাতে সিঙ্গাপুর থেকে ফিরে কাল রাতে ইউএসএ যাওয়ার কথা ছিল। দুপুর ১২টা থেকে কাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা এয়ারপোর্ট বন্ধ। তাই তাঁর সব প্রোগগ্রাম ঘেঁটে গিয়েছে।”

বাংলা সিনেমা জগতের দশভূজা ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি অনন্যা। একদিকে সিনেমার কাজ। অন্যদিকে প্রযোজনার কাজ। সংসার। সব কিছু একসঙ্গে সামাল দেন এই তারকা। কিছুদিন আগেই এক হাঁটু জলে পা ডুবিয়ে ‘ম্যাডাম সেনগুপ্ত’র শুটিং করেছেন ঋতুপর্ণা। তারপর ফের এই বর্ষণ এবং ঝোড়ো হাওয়া বেগ দিতে শুরু করেছে অভিনেত্রীকে।

জুন মাসেই মুক্তি পাবে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি ‘অযোগ্য’। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটি তাঁর এবং প্রসেনজিতের জুটি হিসেবে ৫০তম ছবি। ছবিকে কেন্দ্র করে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রীর বিশ্বাস, ‘অযোগ্য’ দারুণ সাড়া ফেলবে দর্শকের মনে।

*প্রতিবেদনটি লেখার সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত  কলকাতায় ছিলেন না। অনিচ্ছাকৃত ভুলের জন্য TV9 বাংলা অনুতপ্ত।*

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?