AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চাটা মল্লিক, ফাটা মল্লিক’, নাম না করেই কাঞ্চনকে তোপ ঋত্বিকের

Kanchan Mullick: খানিকটা কৌতুকের ঢঙেই এই প্রশ্ন তুলেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে একে একে মুখ খুলছেন তাঁরই বন্ধু-সহকর্মীরা। প্রতিবাদ জানাচ্ছে টলিপাড়া। সুজন নীল মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় সকলেই খুলেছেন মুখ। এবার সরব হলেন ঋত্বিক চক্রবর্তী।

'চাটা মল্লিক, ফাটা মল্লিক', নাম না করেই কাঞ্চনকে তোপ ঋত্বিকের
| Updated on: Sep 02, 2024 | 5:45 PM
Share

আরজি কর-কাণ্ডে রাজ্য জুড়ে চলা প্রতিবাদের আবহে আবারও একবার বিতর্কের শিরোনামে কাঞ্চন মল্লিক। যাঁরা কর্মবিরতিতে অংশ নিচ্ছেন, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো? খানিকটা কৌতুকের ঢঙেই এই প্রশ্ন তুলেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে একে একে মুখ খুলছেন তাঁরই বন্ধু-সহকর্মীরা। প্রতিবাদ জানাচ্ছে টলিপাড়া। সুজন নীল মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় সকলেই খুলেছেন মুখ। এবার সরব হলেন ঋত্বিক চক্রবর্তী।

কাঞ্চন মল্লিক ঠিক কী বলেছেন, তাঁর কথায় “যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?” সরকারি পুরস্কার গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। যে চিকিৎসকরা প্রায় এক মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চন বলেছেন, ‘এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন।’

এরপরই অনেকের মতই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কাঞ্চনের উদ্দেশে লিখলেন, ‘ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক’। নাম না করেই তিনি তোপ দাগলেন কাঞ্চন মল্লিককে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে কাঞ্চন মল্লিকের মন্তব্য। সকলেই করছেন তীব্র প্রতিবাদ। অনন্যা চট্টোপাধ্যায় তাঁকে সাবধান করে লেখেন, ‘কাঞ্চন মল্লিক, আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক। আপনাদের ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না এইভাবে। একা হয়ে যাবেন একদিন। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে কথা বলুন। পার্টি (রাজনীতি) করলেই সবাই খারাপ মানুষ হয়ে যায় না। এই বিশ্বাসের জন্মদিন। আপনি জননেতা।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?