Rupali Ganguly: চরম অর্থকষ্ট থেকে মাথার ছাদ চলে যাওয়া, কীভাবে বলিউডের ‘অনুপমা’ হয়ে উঠলেন রুপালি গঙ্গোপাধ্যায়? কান্না ভেজা গলায় বললেন…

Rupali Ganguly Struggle Story: চাকচিক্যের আড়ালে লুকানো থাকে বহু ভাঙা-গড়ার কঠিন বাস্তব। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে অতীতের সেই সংগ্রাম আর কষ্টার্জিত অর্জনের স্মৃতি উসকে দিতে গিয়ে মঞ্চেই চোখে জল চলে এল ‘অনুপমা’ খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়ের।

Rupali Ganguly: চরম অর্থকষ্ট থেকে মাথার ছাদ চলে যাওয়া, কীভাবে বলিউডের অনুপমা হয়ে উঠলেন রুপালি গঙ্গোপাধ্যায়? কান্না ভেজা গলায় বললেন...

|

Sep 30, 2026 | 5:11 PM

বাইরের জগৎ থেকে মনে হতে পারে রুপালি গঙ্গোপাধ্যায় তো ‘নেপো কিড’ বা জনপ্রিয় পরিচালকের মেয়ে, তাই তাঁর জীবনের পথটা বোধহয় রুপোলি কার্পেটে মোড়া ছিল। কিন্তু চাকচিক্যের আড়ালে লুকানো থাকে বহু ভাঙা-গড়ার কঠিন বাস্তব। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে অতীতের সেই সংগ্রাম আর কষ্টার্জিত অর্জনের স্মৃতি উসকে দিতে গিয়ে মঞ্চেই চোখে জল চলে এল ‘অনুপমা’ খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়ের।

রুপালির বাবা ছিলেন বলিউডের প্রখ্যাত পরিচালক অনিল গঙ্গোপাধ্যায়। সত্তরের দশকের সেই দিনগুলোতে আজকের মতো বড় কর্পোরেট প্রযোজনা সংস্থার রমরমা ছিল না। অনেক স্বাধীন পরিচালককেই ছবি প্রযোজনার রসদ জোগাতে নিজেদের জমি-বাড়ি পর্যন্ত বিক্রি করতে হত। অনিল গঙ্গোপাধ্যায়ের পরিবারও সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ছবি তৈরির টাকা জোগাতে গিয়ে একসময় তাঁদের মাথার ওপরের ছাদ, নিজস্ব সম্পত্তি—সবকিছু হারিয়ে যায়।

এক নিমেষে সব হারানোর পরও মনে একটা স্বপ্ন জিইয়ে রেখেছিলেন অনিল গঙ্গোপাধ্যায়—মুম্বই শহরে ফের নিজের একটি মাথা গোঁজার ঠাঁই তৈরি করবেন। কিন্তু জীবদ্দশায় সেই অধরা স্বপ্নপূরণ করে যেতে পারেননি তিনি।

বাবার মৃত্যুর পর সেই অপূর্ণ বাসনা নিজের কাঁধে তুলে নেন রুপালি। সিদ্ধান্ত নেন, বাবার হারানো সম্মান আর নিজের স্বপ্নের বাড়ি ফিরিয়ে আনবেনই। কিন্তু এই পথচলা ছিল সীমাহীন লড়াইয়ের। এমনকী, মেগা ধারাবাহিক ‘অনুপমা’-র মুখ্য চরিত্রে সুযোগ পেতেও তাঁকে কাঠখড় পোড়াতে হয়েছিল। শোর প্রযোজক জানান, পর পর তিনবার অডিশন দিয়েও বাদ পড়েছিলেন রুপালি। তবুও হাল না ছেড়ে চতুর্থবার সুযোগ চান এবং নিজের অভিনয় দক্ষতায় চরিত্রটি ছিনিয়ে নেন।

‘অনুপমা’ কেবল রুপালিকে সাফল্যের চূড়ায় পৌঁছয়নি, এনে দিয়েছে বাবার দেওয়া প্রতিশ্রুতি পূরণের চাবিকাঠি। নিজের উপার্জনে যখন মুম্বইয়ে প্রথম ফ্ল্যাট কেনেন রুপালি, তখন আর চোখের জল ধরে রাখতে পারেননি। তাঁর কথায়, এই বাড়ি স্রেফ একটি স্থাবর সম্পত্তি নয়, এর প্রতিটি ইট-পাথরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাবার অধরা স্বপ্ন আর তাঁর দীর্ঘ বছরের নিঃশব্দ আত্মত্যাগের কাহিনী।

Loading...
Unable to load recommendations.
Follow Us