AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের ৪ দিনের মধ্যেই জুটল চরম অপমান! পাল্টা জবাব রূপাঞ্জনারও

Rupanjana Mitra: প্রথম পক্ষের ছেলেকে কোলে নিয়েই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন রূপাঞ্জনা। তাঁর ছেলের সঙ্গে রাতুলের সম্পর্কও বেশ ভাল। তাঁরা দু'জন দুজনকে ডাকেন চ্যাম্প বলে। বয়স কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের সম্পর্কে। বিয়ে করে একসঙ্গে ভাল আছেন তাঁরা।

বিয়ের ৪ দিনের মধ্যেই জুটল চরম অপমান! পাল্টা জবাব রূপাঞ্জনারও
কী বললেন রূপাঞ্জনা?
| Updated on: Apr 25, 2024 | 3:48 PM
Share

সদ্য বিয়ে করেছেন রূপাঞ্জনা মিত্র। গত ১৯ এপ্রিল পরিচালক-অভিনেতা রাতুল মুখোপাধ্যায়কে করেছেন আপন। রাতুলের থেকে বয়সে বেশ খানিকটা বড় রূপাঞ্জনা। তা নিয়ে যদিও মাথাব্যথা নেই দম্পতির। তবু বিয়ের চার দিনের মধ্যেই রূপাঞ্জনার জুটল চরম অপমান। ধেয়ে এল কটাক্ষ। তবে চুপ করে রইলেন না রূপাঞ্জনাও। পাল্টা ধুয়ে দিলেন তিনিও। কী ঘটেছে? বিয়ের পরেই ছেলে রিয়ান ও স্বামী রাতুলকে নিয়ে কলকাতার এক বিলাসবহুল হোটেলে খেতে গিয়েছিলেন তিনি। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করে নেন রূপাঞ্জনা। ‘ডিনার ডেট’-এর সেই ছবিতেই একজন মন্তব্য করেন, ‘বুড়ির সাজ কী!’

ওই মন্তব্য চোখ এড়ায়নি রূপাঞ্জনার। সমালোচনার তোয়াক্কা না করে পাল্টা উত্তর দিলেন ‘দীপার শাশুড়ি’। রূপাঞ্জনার উত্তর, “সিরিয়ালের চরিত্রেও বুড়ি নই। আসল জীবনেও নই। এটা ওই লক প্রোফাইলের আড়াল থেকে ঈর্ষান্বিত হয়ে করা এক মন্তব্য। আসলে কী জানেন তো আপনারাই সমাজের মানুষ যারা নিজেরা হতাশাগ্রস্ত হয়ে থাকেন আর অন্যদের উস্কানি দেন। প্রোফাইল ব্লক করতেই পারতাম, কিন্তু করব না। যারা ঘৃণা করেন তাঁরা সংখ্যায় খুব কম। খুব বেশি আমাদের নিয়ে ভাববেন না তাতে নিজেরাই হতাশায় পড়ে যাবেন। সেটা আমরা চাই না। ভাল থাকবেন।”

প্রথম পক্ষের ছেলেকে কোলে নিয়েই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন রূপাঞ্জনা। তাঁর ছেলের সঙ্গে রাতুলের সম্পর্কও বেশ ভাল। তাঁরা দু’জন দুজনকে ডাকেন চ্যাম্প বলে। বয়স কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের সম্পর্কে। বিয়ে করে একসঙ্গে ভাল আছেন তাঁরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?