Sai Pallavi Dhanush: রামায়ণের পর ফের বাজিমাত সাই পল্লবীর! ধনুষকে সঙ্গে নিয়ে কী রেকর্ড গড়লেন অভিনেত্রী?

Sai Pallavi Dhanush OM Box Office Record: এই সাফল্যের সুবাদে ধনুষের আগের রেকর্ড গড়া ছবি ‘তেরে ইশক মেঁ’ (১৬ কোটি টাকা)-কে পেছনে ফেলে দিয়েছে ‘ওম’। এমনকি ‘কারা’, ‘রায়ান’ এবং ‘কুবেরা’-র প্রথম দিনের আয়কেও ছাপিয়ে গেছে এই ছবি। উল্লেখ্য, প্রধান অভিনেতা হিসেবে এটি ধনুষের ৫৫তম ছবি, যেখানে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুট্টি এবং সাই পল্লবী।

Sai Pallavi Dhanush: রামায়ণের পর ফের বাজিমাত সাই পল্লবীর! ধনুষকে সঙ্গে নিয়ে কী রেকর্ড গড়লেন অভিনেত্রী?

|

Nov 21, 2026 | 5:19 PM

ইতিমধ্য়েই ‘রাম’ রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছেন সীতা সাই পল্লবী। বক্স অফিসেও ম্যাজিক চলছে রামায়ণের। এরই মাঝে আরও একটি রেকর্ড গড়লেন সাই পল্লবী ও তাঁর ছবি ‘ওম’।

বক্স অফিসে নতুন রেকর্ড গড়লেন দক্ষিণী সুপারস্টার ধনুষ ও সাই পল্লবী। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত তামিল স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ওম’ (OM) মুক্তি পেয়েছে ২০ নভেম্বর, আর প্রথম দিনেই এই জুটির কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং এনে দিয়েছে এই ছবি। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্ক (Sacnilk)-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ৩১.৫৫ কোটি টাকা গ্রস আয় করেছে ছবিটি।

ভারতের বাজারে মোট ৬,৬২৮টি শো থেকে ছবিটির নেট আয় হয়েছে ১৭.৭০ কোটি টাকা, যেখানে দেশীয় গ্রস আয়ের পরিমাণ ২০.৫৫ কোটি টাকা। পাশাপাশি বিদেশের বাজার থেকেও ১১ কোটি টাকা গ্রস আয় যুক্ত হয়েছে বলে খবর। এই সাফল্যের সুবাদে ধনুষের আগের রেকর্ড গড়া ছবি ‘তেরে ইশক মেঁ’ (১৬ কোটি টাকা)-কে পেছনে ফেলে দিয়েছে ‘ওম’। এমনকি ‘কারা’, ‘রায়ান’ এবং ‘কুবেরা’-র প্রথম দিনের আয়কেও ছাপিয়ে গেছে এই ছবি। উল্লেখ্য, প্রধান অভিনেতা হিসেবে এটি ধনুষের ৫৫তম ছবি, যেখানে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুট্টি এবং সাই পল্লবী।

প্রথম দিনের আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে— যার পরিমাণ ১৩.৩৫ কোটি টাকা। এ ছাড়া তেলুগু সংস্করণ থেকে ৪ কোটি টাকা এবং হিন্দি সংস্করণ থেকে ৩৫ লক্ষ টাকা আয় হয়েছে।

প্রথম দিনের আয়ের নিরিখে ধনুষের সাম্প্রতিক ও আগের একাধিক ছবি এখন ‘ওম’-এর পেছনে। ৬.২০ কোটি টাকার ওপেনিং পাওয়া ‘কারা’ অনেকটাই পিছিয়ে পড়েছে, পাশাপাশি ‘রায়ান’ এবং ‘কুবেরা’-কেও টপকে গিয়েছে নতুন এই থ্রিলার। এতদিন ১৬ কোটি টাকা নিয়ে ধনুষের কেরিয়ারের সেরা ওপেনিংয়ের রেকর্ড ছিল ‘তেরে ইশক মেঁ’-র দখলে, যা নতুন করে লিখল ‘ওম’।

ধনুষ, মামুট্টি ও সাই পল্লবীকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির কাহিনি। ছবিতে এক বিশেষ টাস্ক ফোর্সের প্রধান তথা আইপিএস অফিসার নিথি রেড্ডির চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। তামিলনাড়ু ও দুবাইয়ের মধ্যে সক্রিয় একটি আন্তর্জাতিক রক্তচন্দন পাচার চক্রের ভেতরে ঢুকে তথ্য সংগ্রহের জন্য তিনি বেছে নেন আন্ডারকভার এজেন্ট পালানিকে— যে চরিত্রে অভিনয় করেছেন ধনুষ।

Loading...
Unable to load recommendations.
Follow Us