কাণ্ড দেখুন! বউ করিনা ভেবে বিমানবন্দরের কর্মীর সঙ্গে কী করে বসলেন সইফ?

Saif-Kareena: সইফ আলি খান এবং করিনা কাপুর খান বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের মতো করে ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন তারকা দম্পতি। মুম্বই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তাঁরা। বিমানবন্দরের সামনেই এক কাণ্ড ঘটালেন সইফ।

কাণ্ড দেখুন! বউ করিনা ভেবে বিমানবন্দরের কর্মীর সঙ্গে কী করে বসলেন সইফ?

| Edited By: উত্‍সা হাজরা

Oct 18, 2024 | 11:53 PM

সইফ আলি খান এবং করিনা কাপুর খান বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের মতো করে ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন তারকা দম্পতি। মুম্বই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তাঁরা। অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন দুই মাধ্যমেই সইফ-করিনা জুটি দর্শকের প্রিয়র তালিকায় প্রথম পাঁচে রয়েছেন।

তাঁরা যেখানেই যান না কেন সর্বত্র অনুসরণ করেন আলোকচিত্রিরা। তাঁদের প্রিয় হলেন বেবো এবং তাঁর গোটা পরিবার। তাই করিনা-সইফকে সামনে দেখলেই ফ্রেমবন্দি করতে ছাড়েন না কেউ। এমনই এক দিন মুম্বই থেকে কোথাও যাচ্ছিলেন জুটিতে। বিমানবন্দরের সামনে যা কাণ্ড ঘটান সইফ তা দেখে হতবাক সবাই। কেউই আশা করেননি যে তিনি এমনটা করবেন।

এমনিতে করিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল নায়ক। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি সেটা কেউ আশা করেননি। আসলে সে দিন করিনার পরনে ছিল কুর্তা তার উপর লাল রঙের একটি জ্যাকেট। ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন মহিলা কর্মী। তাঁর সঙ্গেই করিনাকে গুলিয়ে ফেলেন সইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সেই মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করেন তাঁরা। নিজের ভুল বুঝে সইফও হেসে ফেলেছিলেন। উল্লেখ্য, অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের অনেক দিন পর করিনাকে বিয়ে করেন সইফ। বর্তমানে সুখে সংসার করছেন তাঁরা।

Follow Us