Saif Ali Khan: ‘করিনার গা থেকে…’, বেডরুমের কোন সিক্রেট ফাঁস করলেন সইফ?

Kareena Kapoor bedroom secret: ১৪ বছরের সফল বিবাহিত জীবন উদযাপন করতে সম্প্রতি তাঁরা হাজির হয়েছিলেন জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সেটে। আর সেখানেই কপিলের মজাদার আড্ডায় পতৌদির বেগমের এক অদ্ভুত ও মজার রাতের অভ্যাসের কথা ফাঁস করে দিলেন স্বয়ং সইফ!

Saif Ali Khan: করিনার গা থেকে..., বেডরুমের কোন সিক্রেট ফাঁস করলেন সইফ?

|

Oct 17, 2026 | 2:13 PM

বলিউডের অন্যতম মোস্ট গ্ল্যামারাস ও চর্চিত জুটি সইফ আলি খান এবং করিনা কাপুর খান। দেখতে দেখতে জীবনের আরও একটি মাইলফলক পার করে ফেলেছেন এই তারকা দম্পতি। ১৪ বছরের সফল বিবাহিত জীবন উদযাপন করতে সম্প্রতি তাঁরা হাজির হয়েছিলেন জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সেটে। আর সেখানেই কপিলের মজাদার আড্ডায় পতৌদির বেগমের এক অদ্ভুত ও মজার রাতের অভ্যাসের কথা ফাঁস করে দিলেন স্বয়ং সইফ!

শো-এর একটি সদ্য প্রকাশিত প্রোমো ঘিরেই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। কপিল শর্মা যখন তাঁদের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য ও চিরতরে তরুণ থাকার রহস্য জানতে চান, তখন করিনা জানান যে তাঁদের ডায়েটে ভালোই ঘি থাকে। ঠিক তখনই মজার ছলে সইফ যোগ করেন, ‘ও শুধু খেতেই ভালোবাসে না, রাতে শোয়ার সময় পায়েও ঘি মাখে!’ করিনাও বিন্দুমাত্র রাখঢাক না করে সে কথা স্বীকার করে জানান, রূপচর্চায় এটি অত্যন্ত উপকারী।

এরপরই সইফ এমন এক মজার ঘটনার কথা বলেন, যা শুনে সেটে উপস্থিত সকলের পেটে খিল ধরে যায়। সইফ হাসতে হাসতে বলেন, ‘কল্পনা করুন তো, একটা দারুণ রোম্যান্টিক পরিবেশ, অথচ আমাদের বেডরুম থেকে ভেসে আসছে কোনও ধাবা বা হোটেলের রান্নার গন্ধ!’ সইফের এই রসবোধ ভরা অভিযোগে করিনাও নিজের হাসি চেপে রাখতে পারেননি। এরপর অর্চনা পুরন সিংকে নিয়েও কপিলের মজাদার রসিকতায় জমজমাট হয়ে ওঠে সেই পর্ব।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘তশন’ ছবির শুটিং সেটে শুরু হওয়া এই প্রেমের গল্প পরিণতির রূপ পায় ২০১২ সালের ১৬ অক্টোবর। বান্দ্রায় সইফের নিজ বাসভবনে অত্যন্ত ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে সেরেছিলেন তাঁরা। আজ তাঁদের দুই পুত্র—তৈমুর ও জেহ-কে নিয়ে সুখের সংসার। সম্প্রতি বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু অদেখা ছবি শেয়ার করে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটি।

কাজের ফ্রন্টেও দুজনেই বেশ ব্যস্ত। সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম-থ্রিলার ছবি ‘দায়রা’-য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গিয়েছে করিনাকে। অন্যদিকে, প্রিয়দর্শনের পরিচালনায় ‘হেওয়ন’ ছবিতে অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সইফ। তবে অনস্ক্রিন অভিনয়ের পাশাপাশি তাঁদের অফস্ক্রিন এই রসায়নই এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক!

 

Loading...
Unable to load recommendations.
Follow Us