AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: সলমনের বাড়ি থেকে উদ্ধার সাপ! ‘ভাইজান’ ঠিক আছেন তো?

snake at Salman Khan House: বান্দ্রায় অবস্থিত অভিনেতার এই বাসভবনে সাপ দেখার পরেই খবর দেওয়া হয় বনদপ্তর ও সর্প বিশেষজ্ঞদের। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সাপ উদ্ধারকারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সাপটি বিষাক্ত ছিল না।

Salman Khan: সলমনের বাড়ি থেকে উদ্ধার সাপ! 'ভাইজান' ঠিক আছেন তো?
| Updated on: May 19, 2026 | 1:13 PM
Share

বলিউড সুপারস্টার সলমন খানের মুম্বইয়ের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, গত সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে।

বান্দ্রায় অবস্থিত অভিনেতার এই বাসভবনে সাপ দেখার পরেই খবর দেওয়া হয় বনদপ্তর ও সর্প বিশেষজ্ঞদের। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সাপ উদ্ধারকারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সাপটি বিষাক্ত ছিল না।

জানা গিয়েছে, দশকের পর দশক ধরে সলমন খান যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সপরিবারে বাস করছেন, সোমবার রাতে তারই নিচের অংশে সাপটিকে দেখা যায়। অভিজ্ঞ উদ্ধারকারী কোনও রকম চোট না দিয়েই খালি হাতে সাপটিকে কাবু করেন এবং একটি ব্যাগে বন্দি করেন। এই ঘটনায় বড়সড় কোনও বিপত্তি ঘটেনি।

অভিনয় জীবনের কথা বলতে গেলে, সলমন খানকে এরপরেই দেখা যাবে তাঁর আগামী ছবি ‘মাতৃভূমি’ (Maatrubhumi)-তে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।

উল্লেখ্য, ছবিটির নাম আগে ছিল ‘ব্যাটল অফ গলওয়ান’ (Battle of Galwan)। ২০২০ সালে ভারত ও চিনের মধ্যে ঘটে যাওয়া ঐতিহাসিক গলওয়ান উপত্যকার সংঘর্ষের পটভূমিতেই তৈরি হচ্ছিল এই সিনেমা। তবে রিপোর্ট অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) আপত্তির জেরে ছবির চিত্রনাট্যে আমূল পরিবর্তন আনতে হয়েছে নির্মাতাদের। ছবির মূল চিত্রনাট্য থেকে ‘চিন’ সংক্রান্ত সমস্ত দৃশ্য ও তথ্য বাদ দেওয়ার পর প্রায় ৪০ শতাংশ শুটিং নতুন করে করতে হয়েছে।

Follow Us