
মুম্বইয়ে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের গণেশপুজোর মণ্ডপে যাওয়ার পথে ফের খবরের শিরোনামে বলিউড তারকা সলমন খান। সেখানে যাওয়ার সময় ভিড়ের মধ্যে এক ভক্তের পায়ে তাঁর গাড়ির চাকা স্পর্শ করলে চালকের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন তারকা। নেটপাড়ায় ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির সামনের আসনে বসে থাকা সলমন খান তাঁর গাড়ি চালককে বেশ কড়া ভাষায় শাসন করছেন। সেই সময় গাড়িটি ঘিরে ছিল কড়া নিরাপত্তা ও ভক্তদের উপচে পড়া ভিড়। চালকের কাছ থেকে ঘটনাটি শুনে এবং তাকে সতর্ক করেই গাড়ি থেকে নেমে আসেন তারকা অভিনেতা।
তবে শুধু এই ঘটনাই নয়, পুজো মণ্ডপ চত্বরে এক খুদে ভক্তের প্রতি সলমনের সংবেদনশীল আচরণও অনুরাগীদের মন জয় করে নিয়েছে। কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে গণপতি বাপ্পার দর্শন সেরে কপালে তিলক কেটে এবং হাতজোড় করে প্রার্থনা জানান তিনি। প্রার্থনা শেষে যখন তিনি গাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন ভিড়ের মধ্যে এক খুদে ভক্ত তাঁর কাছে আসার চেষ্টা করে।
This is the real and complete video, you MF just post a 8 second video and troll him.
This video make me proud as a Fan of Salman Bhai.
Salman Khan angry at his driver after fan’s foot comes under the car. https://t.co/fbbo4wKTwF
— Filmy_Duniya (@SalmanKingfv) September 18, 2026
ধাক্কাধাক্কিতে শিশুটি পড়ে যাওয়ার উপক্রম হলে তৎক্ষণাৎ নিরাপত্তাকর্মীদের ওপর অসন্তোষ প্রকাশ করেন সলমন। শিশুটিকে নিজে সামনে ডেকে এনে কিছুক্ষণ কথা বলেন, তার সঙ্গে করমর্দন করেন এবং তারপরই নিজের গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেন। সোশাল মিডিয়ায় এই মুহূর্তে সলমনের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটিজেনের একাংশ সলমনের এই কাণ্ডে ট্রোল করতেও ছাড়ছেন না তাঁকে। সলমনের পুরনো গাড়ি দুর্ঘটনার কথা উল্লেখ করে অনেকেরই বক্তব্য ভাগ্যিস ড্রাইভারের সিটে সলমন ছিলেন না,নাহলে শিশুটির আরও খারাপ অবস্থা হত। অনেকে আবার সলমনের শিশুটির প্রতি যত্নরও প্রশংসা করেছেন।