
ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর মঞ্চে কৌতুকশিল্পী সময় রায়না ও শ্যারন ভার্মার কেমিস্ট্রি নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম নেটপাড়া। শ্যারনের সঙ্গে তাঁর সম্পর্কের কানাঘুষো যখন তুঙ্গে, ঠিক তখনই সেই সমীকরণে এক নতুন মোড়। জল্পনার আগুনে ঘি ঢেলে সময়ের একটি মন্তব্য—”ইন্টারনেট নিজের মতো করে গল্প বানিয়ে নেয়”—চর্চাকে আরও উসকে দিয়েছে। তবে বলিপাড়ায় ফিসফাস, শ্যারন নন, সময়ের আসল পছন্দ নাকি ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্কর! এবার তাঁদের বিয়ের খবর ঘিরে তুঙ্গে উঠেছে চর্চা।
সম্প্রতি ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর একটি বিশেষ পর্বে বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ারের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধা শঙ্কর। সেই পর্বেই সম্পর্কের প্রসঙ্গ উঠলে মেধাকে প্রকাশ্যে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে সম্বোধন করেন সময়। তবে বন্ধুত্বের এই তকমার আড়ালেই কি লুকিয়ে রয়েছে অনুরাগের বীজ? দীপাবলি পার হতেই সময় ও মেধার চার হাত এক হওয়া নিয়ে এখন তোলপাড় মায়ানগরী।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সময় রায়নার মনের মানুষ আসলে মেধা শঙ্করই। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ শীতের আমেজ গায়ে মেখেই ডিসেম্বরে মালাবদল করতে চলেছেন এই চর্চিত জুটি। যদিও নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন দুজনেই, তবুও এক সাম্প্রতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বছরের শেষেই জীবনসঙ্গী হিসেবে নতুন যাত্রা শুরু করবেন তাঁরা।
জল্পনার আসল সূত্রপাত একটি ‘রেডিট’ পোস্টকে কেন্দ্র করে। নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দাবি করা হয়েছে, “আমি সময় রায়নার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর মায়ের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরেই মেধা শঙ্কর ও সময় রায়না বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বর্তমানে তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং সময় চাইছেন যত দ্রুত সম্ভব মেধাকে নিজের করে নিতে।”
Samay Raina is set to marry Medha Shankr this December.👀❤️
As per a Reddit post, someone close to Samay Raina’s family says Samay wants to marry Medha Shankr this December, confirmed by his mother after speaking to him last night. For anyone who doesn’t know, Samay and Medha have been dating for 6 months.
Samay is already 28 and Medha is 29, so they don’t want to wait anymore and are going to get married soon.
And in my opinion, it’s a good decision because they look good together. Both are at the peak of their careers. I hope they have a great life together.💯🤞
— Abhishek Kumar (@Abhishek060722) September 17, 2026
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সময় ও মেধার সম্পর্কের গুঞ্জন ঘুরপাক খাচ্ছিল বি-টাউনে। সুইজারল্যান্ড সফর থেকে শুরু করে একাধিক জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমচর্চা আরও গাঢ় হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছুটির কাটানো কিছু আলো-আঁধারি ছবিও তুমুল ভাইরাল হয়েছিল।
যদিও রেডিট পোস্টের এই তথ্যের সত্যতা নিয়ে মুখ খোলেননি সময় বা মেধা কেউই। এমনকী, সাম্প্রতিক সিজনেও সম্পর্কের কথা আড়ালেই রেখেছেন কৌতুকশিল্পী। তবে অনুরাগীদের কৌতুহল থেমে নেই—এই প্রেম ও বিয়ের খবর শুধুই গুঞ্জন থেকে যাবে, নাকি সত্যিই ডিসেম্বরে সানাই বাজবে? উত্তর মিলবে দেবে সময়ই।