Shah Rukh Khan Anant Ambani: আঙুল উঁচিয়ে সদগুরুর সামনে শাহরুখকে চুপ করার ‘নির্দেশ’ অনন্ত আম্বানির!

Shah Rukh Khan Anant Ambani Viral Video: এমন সময় কথার মাঝে কিছু একটা বলতে যান শাহরুখ; ঠিক তখনই হেসে আঙুল তুলে তাঁকে বিশেষ ভঙ্গিতে ইঙ্গিত করেন অনন্ত। আর সেই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা— অনন্ত কি সত্যিই শাহরুখকে চুপ থাকার ইঙ্গিত দিলেন, নাকি পুরোটাই ছিল নিছক মজা বা খুনসুটি?

Shah Rukh Khan Anant Ambani: আঙুল উঁচিয়ে সদগুরুর সামনে শাহরুখকে চুপ করার নির্দেশ অনন্ত আম্বানির!

|

Nov 23, 2026 | 2:17 PM

একই মঞ্চে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান, শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং আধ্যাত্মিক গুরু সদ্গুরু। তিনজনের কথোপকথনের মাঝেই ধরা পড়ল এমন এক দৃশ্য, যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভাইরাল ক্লিপটিতে দেখা যাচ্ছে, সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত। এমন সময় কথার মাঝে কিছু একটা বলতে যান শাহরুখ; ঠিক তখনই হেসে আঙুল তুলে তাঁকে বিশেষ ভঙ্গিতে ইঙ্গিত করেন অনন্ত। আর সেই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা— অনন্ত কি সত্যিই শাহরুখকে চুপ থাকার ইঙ্গিত দিলেন, নাকি পুরোটাই ছিল নিছক মজা বা খুনসুটি?

গত ২১ নভেম্বর মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় বসেছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর আসর। সেই মঞ্চেই একত্রিত হয়েছিলেন শাহরুখ খান, অনন্ত আম্বানি ও সদ্গুরু। এ ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, বিক্রান্ত ম্যাসি এবং টাইগার শ্রফের মতো তারকারা।

অনুষ্ঠান শেষ হতে না হতেই এক্স হ্যান্ডলে ভাইরাল হয় শাহরুখ ও অনন্তের ওই বিশেষ মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যায়, সদ্গুরুর সঙ্গে আলোচনায় মগ্ন অনন্ত; মাঝে কথা বলতে শুরু করেন শাহরুখ। তখনই অনন্ত হাসতে হাসতে শাহরুখের দিকে আঙুল তুলে কিছু চুপ করে থাকার মতো একটা ইশারা করেন, আর সেই সময় শাহরুখের মুখের অভিব্যক্তিও চোখে পড়ে দর্শকদের।

দেখুন সেই ভিডিয়ো—

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তর্ক-বিতর্ক। নেটিজেনদের একাংশের অনুমান, অনন্ত হয়তো শাহরুখকে চুপ থাকতে বলছিলেন। অনেকে কটাক্ষ করে বলেন, বিত্ত ও ক্ষমতার দাপটেই নাকি শাহরুখের দিকে আঙুল তুলে এমন ভঙ্গি করার সাহস দেখিয়েছেন অনন্ত। আবার অনেকের বক্তব্য, ভিডিয়ো থেকে আদৌ পরিষ্কার নয় যে অনন্ত শাহরুখকে থামাতে চেয়েছিলেন কি না; তাঁদের মধ্যে হৃদ্যতা বা মজার ছলেও এমনটা হতে পারে। মাত্র ২০ সেকেন্ডের একটি ক্লিপিং দেখে কোনও সিদ্ধান্তে আসা ঠিক নয় বলেও মত দিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার শাহরুখের আত্মমর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে অডিয়ো স্পষ্ট না হওয়ায় অনন্ত ঠিক কী বলতে চেয়েছিলেন, তা নিশ্চিতভাবে বোঝা যায়নি— ফলে দুই মেরুতে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়ার মতামত।

অনন্তের সঙ্গে ভাইরাল দৃশ্যের পাশাপাশি অনুষ্ঠানে শাহরুখের বক্তৃতা আলাদাভাবে নজর কেড়েছে। সন্ত্রাসবাদী হামলায় নিহত নিরীহ নাগরিক এবং দেশের জন্য প্রাণ দেওয়া নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ২৬/১১ মুম্বই হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানোদের কথাও স্মরণ করেন বলিউড বাদশা।

বক্তব্যে শাহরুখ বলেন, কারও কাছে সেনার কাজ জানতে চাওয়া হলে গর্বের সঙ্গে বলা উচিত, তাঁরা দেশকে আগলে রাখেন। উপার্জন কত, এমন প্রশ্নে হাসিমুখে বলা উচিত, ১৪০ কোটি মানুষের আশীর্বাদই তাঁর আসল আয়। আর ভয় পান কি না, তা জানতে চাইলে স্পষ্ট ভাষায় বোঝানো উচিত যে যাঁরা আক্রমণ করেন, তাঁদের পরিণতি কী হতে পারে।

বীর জওয়ানদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই বার্তাও দেন শাহরুখ। জাতি, ধর্ম ও ভেদাভেদ ভুলে মানবতার পথে চলার ডাক দেন তিনি। সব মিলিয়ে একদিকে শাহরুখের আবেগঘন বার্তা, অন্যদিকে অনন্তের সঙ্গে তাঁর ভাইরাল মুহূর্ত— দুইয়ে মিলে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এই ঘটনা।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us