Shah Rukh Khan: স্ত্রী গৌরীর সামনেই ম্যানেজার পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ! ভিডিয়ো ভাইরাল

Shah Rukh Khan Lalbaugcha Raja: বিষয়টি চোখে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন— পাশে স্ত্রী ও মেয়ে থাকা সত্ত্বেও ম্যানেজার পূজার ওড়না কেন ব্যবহার করলেন অভিনেতা? গৌরী বা সুহানার চেহারায় অবশ্য এ নিয়ে কোনও অস্বস্তি প্রকাশ পেতে দেখা যায়নি।

Shah Rukh Khan: স্ত্রী গৌরীর সামনেই ম্যানেজার পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ! ভিডিয়ো ভাইরাল

|

Sep 22, 2026 | 1:36 PM

গণেশপুজো উপলক্ষে গত সোমবার (২১ সেপ্টেম্বর) মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’র মণ্ডপে উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রতিমা দর্শনে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, কন্যা সুহানা খান এবং তাঁর দীর্ঘদিনের ম্যানেজার পূজা দদলানী।

নীল রঙের পাঞ্জাবি পরে ভিড় পেরিয়ে মণ্ডপে প্রবেশ করেন অভিনেতা এবং সান্ধ্য আরতিতেও অংশ নেন। নেটদুনিয়ায় তাঁদের পুজো পরিক্রমার একাধিক ছবি ও ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে তার মধ্যেই একটি বিশেষ দৃশ্য কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা।

ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, পুজো চলাকালীন ম্যানেজার পূজার ওড়না দিয়ে নিজের মুখ মুছছেন শাহরুখ। সেই সময় পাশেই দাঁড়িয়েছিলেন গৌরী ও সুহানা। বিষয়টি চোখে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন— পাশে স্ত্রী ও মেয়ে থাকা সত্ত্বেও ম্যানেজার পূজার ওড়না কেন ব্যবহার করলেন অভিনেতা? গৌরী বা সুহানার চেহারায় অবশ্য এ নিয়ে কোনও অস্বস্তি প্রকাশ পেতে দেখা যায়নি।

কেউ মন্তব্য করেন, “স্ত্রীর ওড়না থাকতে অন্য কারও ওড়না কেন?” আবার কারও প্রশ্ন, “নিজের পরিবারের কারও স্কার্ফ বা ওড়না তো নেওয়া যেত, অন্য কারওটা কেন নেওয়া হল?”

তবে এসব সমালোচনার বিপরীতে শাহরুখের অনুরাগী ও একাংশ নেটিজেন তাঁর পক্ষেই সওয়াল করেছেন। তাঁদের মতে, পূজা দদলানীর সঙ্গে শাহরুখের বহু বছরের সুসম্পর্ক ও ঘনিষ্ঠ পেশাগত বন্ধন রয়েছে। এটি একটি সম্পূর্ণ অকৃত্রিম ও স্বাভাবিক মুহূর্ত, তাই এতে কোনও জটিলতা খোঁজা একেবারেই অনর্থক।

উল্লেখ্য, শাহরুখ এখন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অভয় বর্মা ও রাঘব জুয়ালের মতো তারকাদের দেখা যাবে। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

Loading...
Unable to load recommendations.
Follow Us