সলমন আউট! বনশালির ড্রিম প্রজেক্ট ‘ইনশাল্লাহ’-তে কি শেষমেশ কিং খান?

বনশালির সেটে সলমন খানের কাজ করা নিয়ে একসময় শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু শুটিং শুরুর আগেই পরিস্থিতি বিগড়ে যায়। প্রোডাকশন ডিজাইনার রূপিন সুচাক আগেই ফাঁস করেছিলেন যে, সেটে সলমন ও বনশালির মধ্যে এক প্রবল বাদানুবাদ হয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয় যে সলমন সেট ছেড়ে বেরিয়ে যান। এরপর হৃতিক রোশনকে নিয়ে কথা হলেও তা ফলপ্রসূ হয়নি।

সলমন আউট! বনশালির ড্রিম প্রজেক্ট  ‘ইনশাল্লাহ’-তে কি শেষমেশ কিং খান?
কী বলছেন শাহরুখ ও আলিয়া?

Apr 19, 2026 | 12:39 PM

সঞ্জয় লীলা বনশালি এবং সলমন খান— বলিউডের এই দুই ‘জায়ান্ট’ যখন একসঙ্গে ছবি করার কথা ঘোষণা করেছিলেন, তখন থেকেই উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। ছবির নাম ‘ইনশাল্লাহ’। কিন্তু ভাইজান ভক্তদের সেই স্বপ্নে জল ঢেলে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ছবির কাজ। শোনা গিয়েছিল, বনশালির সঙ্গে সলমনের ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ বা সৃজনশীল মতপার্থক্যের কারণেই ভেস্তে গিয়েছে এই মেগা প্রজেক্ট। তবে এবার সিনে-পাড়ায় যে নতুন খবর চাউর হয়েছে, তাতে বুক বাঁধছেন শাহরুখ অনুরাগীরা। খবর বলছে, সলমন নয়, আলিয়ার বিপরীতে ‘ইনশাল্লাহ’ ছবিতে দেখা যেতে পারে খোদ কিং খানকে!

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা এই প্রজেক্টকে নতুন করে জীবন দিতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। ডেকান ক্রনিকলের একটি রিপোর্ট অনুযায়ী, পরিচালক তাঁর এই ড্রিম প্রজেক্টের জন্য শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেছেন। মজার বিষয় হল, গুঞ্জন শোনা যাচ্ছে যে বনশালির প্রথম পছন্দ নাকি শাহরুখই ছিলেন। ছবির গল্পটি মূলত একজন মাঝবয়সী পুরুষ এবং একজন তরুণীর পরিণত প্রেমের কাহিনি। যেখানে ৪০ পেরোনো এক ব্যক্তির প্রেমে পড়বেন ২০-র কোঠার এক তরুণী। এই চরিত্রে শাহরুখের ক্যারিশমা যে দারুণভাবে ফুটে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

কেন পিছিয়ে গিয়েছিলেন সলমন?

বনশালির সেটে সলমন খানের কাজ করা নিয়ে একসময় শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু শুটিং শুরুর আগেই পরিস্থিতি বিগড়ে যায়। প্রোডাকশন ডিজাইনার রূপিন সুচাক আগেই ফাঁস করেছিলেন যে, সেটে সলমন ও বনশালির মধ্যে এক প্রবল বাদানুবাদ হয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয় যে সলমন সেট ছেড়ে বেরিয়ে যান। এরপর হৃতিক রোশনকে নিয়ে কথা হলেও তা ফলপ্রসূ হয়নি।

কী বলছেন শাহরুখ ও আলিয়া?

বর্তমানে শাহরুখ খান তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত, অন্যদিকে আলিয়া ভাট শুটিং করছেন বনশালিরই আর এক ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর। সূত্র মারফত খবর, শাহরুখ ইতিমধ্যেই বনশালির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন। চিত্রনাট্য নিয়ে তাঁদের আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। যদিও এখনও পর্যন্ত শাহরুখ বা বনশালি— কেউই আনুষ্ঠানিক সিলমোহর দেননি। তবে বলিউডের অন্দরমহলের খবর যদি সত্যি হয়, তবে দেবদাসের পর আবারও এই পরিচালক-নায়ক জুটি পর্দায় জাদু দেখাতে প্রস্তুত।

Follow Us