অরিজিতের পর এবার শ্রেয়া, ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত গায়িকার

অরিজিৎ সিং করেছেন আগেই, এবার সেই পথেই হাঁটলেন শ্রেয়া ঘোষাল। ভারত-পাকিস্তান সীমান্তে এই মুহর্তের যুদ্ধের আবহ। টেনশন। এই আবহকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা।

অরিজিতের পর এবার শ্রেয়া, ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত গায়িকার

|

May 09, 2025 | 8:30 PM

অরিজিৎ সিং করেছেন আগেই, এবার সেই পথেই হাঁটলেন শ্রেয়া ঘোষাল। ভারত-পাকিস্তান সীমান্তে এই মুহর্তের যুদ্ধের আবহ। টেনশন। এই আবহকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন, শনিবার অর্থাৎ ১০ মে মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া তাঁর কনসার্ট অল হার্টস ট্যুর স্থগিত রাখা হল।

এই পোস্টে শ্রেয়া লিখলেন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার হৃদয়ের খুব কাছের কনসার্ট অল হার্টস-এর মুম্বইয়ে অনুষ্ঠানটি স্থগিত রাখা হচ্ছে। এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, সেখানে এই ধরনের অনুষ্ঠানের কোনও অর্থ হয় না। তবে শো বাতিল হচ্ছে না, পরিস্থিতি ঠিক হলে ফের দেখা হচ্ছে সবার সঙ্গে। সাবধানে থাকবেন, ভাল থাকবেন।

প্রসঙ্গত, অরিজিৎ সিংয়ের টিমের তরফ থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ৯ মে অর্থাৎ শুক্রবার আব ধাবিতে অরিজিতের কনসার্ট আপাতত স্থগিত। যুদ্ধের আবহকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। খুব শীঘ্রই ফের কনসার্টের আয়োজন করা হবে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার পর ২৭ এপ্রিল চেন্নাইয়ে শো হওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। সেই শোও বাতিল করে ছিলেন গায়ক। আর এবার আবু ধাবির শো স্থগিত করলেন অরিজিৎ।

Loading...
Unable to load recommendations.
Follow Us