Aniruddhacharya: বাঙালি পরিচালকের হাত ধরে এবার সিনেপর্দায় আসছে বৃন্দাবনের অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন

Maharaj Shri Aniruddhacharya Ji Biopic: বড় পর্দার জন্য এই বিশেষ প্রজেক্টের চিত্রনাট্য রচনার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বর্তমানে ছবিটি রয়েছে প্রি-প্রোডাকশন পর্বে। শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের বাল্যকাল থেকে শুরু করে তাঁর কঠোর আধ্যাত্মিক সাধনা, সামাজিক শিক্ষা, নিজস্ব ভাবনা এবং বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ওপর তাঁর প্রভাব—সমস্ত দিকই অত্যন্ত যত্ন সহকারে ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

Aniruddhacharya: বাঙালি পরিচালকের হাত ধরে এবার সিনেপর্দায় আসছে বৃন্দাবনের অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন

|

Sep 21, 2026 | 6:28 PM

বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন  এবার ফুটে উঠবে রুপোলি পর্দায়। তাঁর বর্ণময় জীবন ও আধ্যাত্মিক যাত্রাকে কেন্দ্র করে একটি পূর্ণদৈর্ঘ্যের হিন্দি বায়োপিক নির্মাণের ঘোষণা করলেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক শুভেন্দু ঘোষ।

সূত্রের খবর, বড় পর্দার জন্য এই বিশেষ প্রজেক্টের চিত্রনাট্য রচনার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বর্তমানে ছবিটি রয়েছে প্রি-প্রোডাকশন পর্বে। শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের বাল্যকাল থেকে শুরু করে তাঁর কঠোর আধ্যাত্মিক সাধনা, সামাজিক শিক্ষা, নিজস্ব ভাবনা এবং বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ওপর তাঁর প্রভাব—সমস্ত দিকই অত্যন্ত যত্ন সহকারে ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

এর আগে বিভিন্ন ভারতীয় ভাষায় সফল চলচ্চিত্র উপহার দেওয়ার পর শুভেন্দু ঘোষ এবার তাঁর নতুন হিন্দি প্রজেক্টটি নিয়ে আসছেন। ছবি প্রসঙ্গে পরিচালক জানান, শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবনের গল্প কেবল একক কোনও ব্যক্তির কাহিনি নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় আধ্যাত্মিকতা, গভীর বিশ্বাস, কঠিন সংগ্রাম এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সংযোগ। সেই ভাবাবেগকে বড় পর্দায় ফুটিয়ে তোলাই এই ছবির মূল লক্ষ্য।

বর্তমানে ছবির বাকি প্রস্তুতির কাজ জোরকদমে চলছে। কাস্টিং, উপযুক্ত লোকেশন রেইকি এবং অন্যান্য কারিগরি দিকগুলোর চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে। শুভেন্দু ঘোষ জানিয়েছেন, সমস্ত পরিকল্পনা মাফিক এগোলে ২০২৬ সালের নভেম্বরের শেষের দিকেই ফ্লোরে আসবে এই নতুন হিন্দি বায়োপিক।

অনিরুদ্ধ আচার্য মহারাজের বিপুল জনপ্রিয়তার কারণে ইতিমধ্যেই বলিপাড়াসহ বিনোদন জগতে এই বায়োপিক ঘিরে জোর চর্চা ও কৌতুহল শুরু হয়েছে। বৃন্দাবনের মহারাজের জীবনের এই কাহিনি কীভাবে বড় পর্দায় আত্মপ্রকাশ করে, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন তাঁর অগনিত ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us