AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরীক্ষা দিয়েই শুটিং ফ্লোরে শ্যামৌপ্তী, কীভাবে সামলাচ্ছেন?

‘ধ্রবতারা’ ধারাবাহিকে ‘তারা’র ভূমিকায় তাঁকে দেখছেন। এ হেন শ্যামৌপ্তীর সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার মধ্যেও শুটিং সমান তালে ব্যালেন্স করছেন তিনি।

পরীক্ষা দিয়েই শুটিং ফ্লোরে শ্যামৌপ্তী, কীভাবে সামলাচ্ছেন?
শ্যামৌপ্তি মুদলি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 18, 2021 | 3:26 PM
Share

শ্যামৌপ্তী মুদলি (Shyamoupti Mudly)। এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বাজলো তোমার আলোর বেণু’-তে প্রধান চরিত্রে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। আর গত এক বছরের কিছু বেশি সময় ধরে ‘ধ্রবতারা’ ধারাবাহিকে ‘তারা’র ভূমিকায় তাঁকে দেখছেন। এ হেন শ্যামৌপ্তির সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার মধ্যেও শুটিং সমান তালে ব্যালেন্স করছেন তিনি।

শুটিং ফ্লোর থেকেই TV9 বাংলাকে শ্যামৌপ্তী বললেন, “টাইম ম্যানেজমেন্ট এখন শিখে গিয়েছি। আমি হিউম্যানিটিজ নিয়ে পড়েছি। প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। যে দিন পরীক্ষা থাকে দেরিতে কলটাইম দেওয়া হয়। জুন মাসে লেখা পরীক্ষা।”

অভিনেত্রী জানালেন, মনস্তত্ত্ব তাঁর প্রিয় বিষয়। ভবিষ্যতেও এই বিষয় নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চান। পাশাপাশি অভিনয় শিক্ষার দিকে জোর দিয়েছেন। নিজেকে গ্রুম করছেন। স্নাতক হওয়ার পরে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে কোর্স করার ইচ্ছে রয়েছে তাঁর।

আরও পড়ুন, অফস্ক্রিন রুকমা, কৌশিক এবং তৃণার সম্পর্ক কেমন?

শ্যামৌপ্তীর কথায়, “অনেকেই বলেন, হিরোইন হয়ে গিয়েছিস, আর পড়াশোনা করে কী হবে, আমার একদমই সেটা মনে হয় না। বরং আমাদের ইন্ডাস্ট্রিতে যাঁরা সিনেমা নিয়ে পড়াশোনা করেন তাঁদের ভাল লাগে আমার। বিষয়টা না জানলে কাজ করব কী করে? ভবিষ্যতে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাই। সে কারণেই প্রস্তুতি নেব।” তিনি আরও জানান, পড়াশোনা, অভিনয়ের পাশাপাশি সিনেমোস্ফিয়্যার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানে চলে অভিনয়ের পাঠ।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?