বিয়ের আগেই গর্ভবতী হওয়ার গুঞ্জন, মা হওয়া নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Sonakshi Sinha: মাস খানেক আগেই বিয়ে করেছেন জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিনধর্মে বিয়ে, জাহির সোনাক্ষীর থেকে বয়সেও ছোট--- এ নিয়ে চলেছে চরম কটাক্ষ। বিয়ের দু-তিন দিন পরেই সোনাক্ষীকে হাসপাতালে বাইরে দেখে এও রটে তিনি বিয়ের আগে থেকেই গর্ভবতী।

বিয়ের আগেই গর্ভবতী হওয়ার গুঞ্জন, মা হওয়া নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Sep 15, 2024 | 7:26 PM

মাস খানেক আগেই বিয়ে করেছেন জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিনধর্মে বিয়ে, জাহির সোনাক্ষীর থেকে বয়সেও ছোট— এ নিয়ে চলেছে চরম কটাক্ষ। বিয়ের দু-তিন দিন পরেই সোনাক্ষীকে হাসপাতালে বাইরে দেখে এও রটে তিনি বিয়ের আগে থেকেই গর্ভবতী। সে খবর যদিও সত্য নয়, তবে এবার মা হওয়া নিয়ে মুখ খুললেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয় পরিবার পরিকল্পনা সম্পর্কে কী ভাবছেন তিনি ?

সোনাক্ষীর উত্তর, “আমাদের বাবা-মাও এই প্রশ্নটা আমাদের করেন না।” সোনাক্ষী এ নিয়ে সদর্থক কিছু না বললেও মুখ খুলেছেন তাঁর স্বামী জাহির। জাহিরের কথায়, “আপাতত বিবাহিত জীবন উপভোগ করছি। আমাদেরকে সেটাই করতে দিন প্লিজ। আমরা বাচ্চা ভালবাসি। তাই সন্তান কখন আনব তা নিয়ে আমাদের ধারণাও রয়েছে। তবে সেটা এখন নয়।”

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল জাহিরকে বিয়ে করা নিয়ে বিশেষ খুশি হননি শত্রুঘ্ন সিনহা। তাঁকে বলতে শোনা যায়, “আমাকে সবাই জিজ্ঞাসা করছে আমি কেন জানি না বিয়ের ব্যাপারে! আমি একটাই কথা বলতে পারি আজকালকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নিয়ে তো কিছু করে না, শুধু জানায় যে কী করতে চলেছে। আমি এখন দিল্লিতে রয়েছি। ভোটের ফলাফলের পর আমি এখানে এসেছি। তাই সোনাক্ষী কী করবে তা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ও এখনও আমাকে কিচ্ছু জানায়নি। যখন জানাবে আমি ও আমার স্ত্রী ওকে নিশ্চয়ই আশীর্বাদ করব। ও ভাল থাকুক এটাই তো বাবা হিসেবে চাই।” যদিও পরবর্তীতে শত্রুঘ্ন নিজেই জানান, মেয়ের বিয়ের সিদ্ধান্তে তিনি বেজায় খুশি। প্রাণভরে করেন আশীর্বাদ।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us