
প্রতি বছরই টলি-টেলির চেনা মুখেদের পুজোর আগে নিজের পছন্দমতো উপহার পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বেশ কিছু বছর ধরে সেই তালিকায় এন্ট্রি হয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। গতবারের মতো এ বারেও মুখ্যমন্ত্রীর তরফে তাঁর কাছে এসেছে বিশেষ উপহার। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন স্পেশ্যাল মেসেজও। কী উপহার পেয়েছেন সৌমিতৃষা?
অভিনেত্রীদের সাধারণত শাড়িই পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হোক, পুজো বলে কথা। সৌমিতৃষাকেও শাড়িই পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদা সুতোর কাজ করা হলদে ঘেঁষা এক শাড়ির ছবিই শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, “ধন্যবাদ দিদি, পুজোর এত সুন্দর উপহার দেওয়ার জন্য।”
এই মুহূর্তে টলিউডে বেশ নামডাক করেছেন সৌমিতৃষা। ‘মিঠাই’ ধারাবাহিকে সাফল্য লাভের পর থেকেই তাঁর কাছে আসছে একের পর এক অফার। দেবের সঙ্গে এক ছবিতেও কাজ করেছেন তিনি। এখানেই শেষ নয়, সম্প্রতি শেষ করেছেন সৌরভ দাসের সঙ্গে এক ছবির শুটিং। এ ছাড়াও ওটিটিতেও কাজ করতে দেখা যাবে তাঁকে। তবে শুধু কে কাজ নিয়েই তিনি আলোচনায় থাকেন এমনটা কিন্তু মোটেই নয়। বরং তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও হয় নানা চর্চা। আদৃত রায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব বিচ্ছেদ, বিয়েতে আমন্ত্রণ না পাওয়া নিয়ে টলিউডের অন্দরে কম আলোচনা হয়নি।
উপহারের ঝলক…