মাথায় মিকির ব্যন্ড পরে ছোট বেলা খুঁজে পেলেন শুভশ্রী?

শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়।নিজেই নানা মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় আপলেড করছেন।  কখনও স্যান্ডিওগোয় সি ওয়ার্ল্ড দেখছেন, কখনও আবার ডিজনির মিকিমাউস, ডোনাল্ড ডাকদের সঙ্গে ছবি তুলছেন।

মাথায় মিকির ব্যন্ড পরে ছোট বেলা খুঁজে পেলেন শুভশ্রী?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 25, 2025 | 12:58 PM

শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর পরিবার সহ এই মুহুর্তে আমেরিকায় । উদ্দেশ্য অবশ্যই লস অ্যাঞ্জেলস ফিল্ম ফেস্টিভ্যালে নিজেদের ছবি ‘বাবলি’ ও ‘ সন্তান ‘ এর স্ক্রিনিং। তবে রথ দেখা আর কলা বেচা দুটোই সারছেন রাজ ঘরণী। নায়িকা শুভশ্রী এই সময়ে পরিচালক চক্রবর্তী, ছেলে ইউভান কে নিয়ে ছুটির কাটাচ্ছেন আমেরিকায়। শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়।নিজেই নানা মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় আপলেড করছেন।  কখনও স্যান্ডিওগোয় সি ওয়ার্ল্ড দেখছেন, কখনও আবার ডিজনির মিকিমাউস, ডোনাল্ড ডাকদের সঙ্গে ছবি তুলছেন। ছোট্ট ইউভান আনন্দ লুটেপুটে নিচ্ছে, তবে শুভশ্রীও একছুটে ছোট্ট বেলায় ফিরে গিয়েছেন। অন্তত তাঁর স্যোশাল মিডিয়ার পোস্ট দেখে তেমনটাই মনে হচ্ছে, মাথায় মিকির ব্যান্ড, হাতে টাব ভরা আইসক্রিম। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই জানালেন tv9 বাংলার কাছে ,’এই আনন্দ ভোলার নয়। মনে হচ্ছে একছুটে ছোটবেলায় পৌঁছে গিয়েছি।’

সব মিলিয়ে প্রবাসী বাঙালিদের কাছে নিজের ছবি দেখানোর আনন্দের সঙ্গে ছোট্ট বেলার স্বপ্ন পূরণ করে নিচ্ছেন স্বপরিবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, কলকাতায় ফিরেই আবার কাজে ব্যস্ত হয় যাবে চক্রবর্তী পরিবার। এই মুহুর্তে সিনেমা ও সিরিজের পাশাপাশি জিবাংলার একটি রিয়ালেটি শ্যো নিয়ে ব্যস্ত শোভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী তাঁর আগামী হিন্দি সিরিজ ও বাংলা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তার মাঝেই বিদেশের মাটিতে নিজের ছবি প্রদর্শন করে ফেললেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্যোশাল মিডিয়ার ছবি দেখে শুভশ্রীর ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

Loading...
Unable to load recommendations.
Follow Us