AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যামেরার সামনেই খুলে গেল পোশাক, বিপাকে সানি লিয়ন! তারপর…

বিপত্তি টের পেতেই বিন্দুমাত্র দেরি করেননি ড্যানিয়েল। জনসমক্ষে স্ত্রীর সম্মান রক্ষার্থে তৎক্ষণাৎ সানির সামনে আড়াল হয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। তাঁর এই উপস্থিত বুদ্ধি এবং তৎপরতার ফলেই বড়সড় কোনো অঘটন বা ‘ওয়ার্ডরোব ম্যালফাংশন’-এর হাত থেকে রক্ষা পান অভিনেত্রী। ড্যানিয়েলের আড়ালে থেকেই দ্রুত নিজের পোশাক ঠিক করে নেন সানি।

ক্যামেরার সামনেই খুলে গেল পোশাক, বিপাকে সানি লিয়ন! তারপর...
| Updated on: Feb 03, 2026 | 8:30 PM
Share

সোমবার রাতে মুম্বইয়ে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সানি লিওনি ও স্বামী ড্যানিয়েল ওয়েবার। সানির পরনে ছিল একটি ডিজাইনার বাদামি রঙের গাউন। কিন্তু সেই হাই-ফ্যাশন পোশাকই বেইমানি করে বসল অভিনেত্রীর সঙ্গে। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় হঠাৎ লক্ষ্য করা যায়, গাউনের একটি অংশ আলগা হয়ে নেমে এসেছে, যার ফলে শরীরের অনাকাঙ্ক্ষিত অংশ উন্মুক্ত হওয়ার উপক্রম হয়।

বিপত্তি টের পেতেই বিন্দুমাত্র দেরি করেননি ড্যানিয়েল। জনসমক্ষে স্ত্রীর সম্মান রক্ষার্থে তৎক্ষণাৎ সানির সামনে আড়াল হয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। তাঁর এই উপস্থিত বুদ্ধি এবং তৎপরতার ফলেই বড়সড় কোনো অঘটন বা ‘ওয়ার্ডরোব ম্যালফাংশন’-এর হাত থেকে রক্ষা পান অভিনেত্রী। ড্যানিয়েলের আড়ালে থেকেই দ্রুত নিজের পোশাক ঠিক করে নেন সানি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুজনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন।

ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসার জোয়ারে ভাসছেন ড্যানিয়েল ওয়েবার। সানির প্রতি তাঁর এই যত্নশীল মনোভাব মন জয় করে নিয়েছে ভক্তদের। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, “প্রতিটি মেয়েই তাঁর সঙ্গীর কাছ থেকে এমন সুরক্ষা এবং সাহচর্য আশা করে।”

গ্ল্যামার দুনিয়ার জাঁকজমকের মাঝে স্বামী-স্ত্রীর এই রসায়ন এবং একে অপরের প্রতি নিখাদ শ্রদ্ধাবোধ দেখে মুগ্ধ সাধারণ মানুষ। পোশাক-বিভ্রাট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ড্যানিয়েলের এই ‘জেন্টলম্যান’ সুলভ আচরণ।