Thalapathy Vijay: মুখ্যমন্ত্রী হতেই বড় পদক্ষেপ বিজয়ের ছেলের, বাবাকে দিলেন কোন বার্তা?

Thalapathy Vijay CM Oath Ceremony: বিজয়ের শপথবাক্য পাঠের সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। চোখে জল এলেও তা সযত্নে সামলে নেন অভিনেত্রী। উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মাও। তবে এই উজ্জ্বল অনুষ্ঠানের আলোছায়ার আড়ালে রয়ে গিয়েছিল বিজয়ের ব্যক্তিগত জীবনের ক্ষত।

Thalapathy Vijay: মুখ্যমন্ত্রী হতেই বড় পদক্ষেপ বিজয়ের ছেলের, বাবাকে দিলেন কোন বার্তা?

|

May 11, 2026 | 6:10 PM

দক্ষিণী রাজনীতির এক নতুন সূর্যোদয়। রবিবার, ১১ মে চেন্নাইয়ের রাজভবনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জনপ্রিয় তারকা ‘তলপতি’ বিজয়। বিনোদন জগতের গ্ল্যামার আর রাজনীতির গাম্ভীর্য একাকার হয়ে গিয়েছিল এই অনুষ্ঠানে। একদিকে যখন তাঁর রাজনৈতিক উত্থান নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা, অন্যদিকে তখন বিজয়ের ব্যক্তিগত জীবনের ভাঙন ও পারিবারিক বিবাদ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বিজয়ের জীবনের এই মাহেন্দ্রক্ষণে দর্শকাসনের প্রথম সারিতে দেখা গেল তাঁর চর্চিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে। বিজয়ের শপথবাক্য পাঠের সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। চোখে জল এলেও তা সযত্নে সামলে নেন অভিনেত্রী। উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মাও। তবে এই উজ্জ্বল অনুষ্ঠানের আলোছায়ার আড়ালে রয়ে গিয়েছিল বিজয়ের ব্যক্তিগত জীবনের ক্ষত।

রাজনীতিতে বিজয়ের পদার্পণের মাঝেই তাঁর দীর্ঘ ২৫ বছরের দাম্পত্যে চিড় ধরেছে। বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম ইতিমধ্যেই অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সম্পর্কে ২০২৩ সাল থেকেই অবনতির শুরু। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।

পারিবারিক এই সংকটের আবহে বাবার বিরুদ্ধে সবথেকে বড় পদক্ষেপটি নিলেন বিজয়ের পুত্র জেসন সঞ্জয়। জেসন এতদিন নিজের নামের শেষে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ (V) ব্যবহার করতেন। কিন্তু রবিবার বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেকের দিনই সেই সম্পর্ক কার্যত ছিন্ন করলেন তিনি।

সোশাল মিডিয়ায় নিজেকে ‘আনফলো’ করার পর এবার বাবার নামের বদলে মায়ের নামের আদ্যক্ষর ‘এস’ (S) গ্রহণ করলেন জেসন। এখন থেকে তিনি পরিচিত হবেন ‘জেসন সঞ্জয় এস’ নামে। জেসনের এই কড়া পদক্ষেপ পরিষ্কার করে দিয়েছে যে, বাবা ও মায়ের এই লড়াইয়ে তিনি পুরোপুরিভাবে মা সঙ্গীতার পাশেই দাঁড়িয়েছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের প্রথম দিনটি একদিকে যেমন জয়ের আনন্দে ভরপুর, অন্যদিকে তেমনি পারিবারিক বিচ্ছেদের বিষাদে মলিন। তামিলনাড়ুর মসনদে বসার দিনই ছেলের এই ‘বিদ্রোহ’ এবং স্ত্রীর আনা অভিযোগ— সব মিলিয়ে তলপতি বিজয়ের আগামী দিনগুলো কতটা চ্যালেঞ্জিং হবে, তা নিয়ে এখন সরগরম দক্ষিণী রাজনীতি।

Follow Us