AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্গাপুজোতে বড়পর্দায় একেন, কোন চরিত্র কেমন?

হইচই স্টুডিওজ-এর ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ ছবির চরিত্রগুলির প্রথম লুক প্রকাশ্যে এল। অনির্বাণ চক্রবর্তী আবারও একেন বাবুর ভূমিকায় ফিরছেন। সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ যথাক্রমে বাপি ও প্রমথের চরিত্রে একেনের সঙ্গী হচ্ছেন।

দুর্গাপুজোতে বড়পর্দায় একেন, কোন চরিত্র কেমন?
| Updated on: Aug 14, 2026 | 7:00 AM
Share

হইচই স্টুডিওজ-এর ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ ছবির চরিত্রগুলির প্রথম লুক প্রকাশ্যে এল। অনির্বাণ চক্রবর্তী আবারও একেন বাবুর ভূমিকায় ফিরছেন। সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ যথাক্রমে বাপি ও প্রমথের চরিত্রে একেনের সঙ্গী হচ্ছেন।

নতুন মুখগুলি একেনের জগতে নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্ন এক স্বাদ। ঋত্বিক চক্রবর্তী অভিনীত ইরফান ফাজিল চরিত্রে রয়েছে তীক্ষ্ণ ও সংযত উপস্থিতি। অন্যদিকে রাইমা সেন করছেন দীপা চরিত্রটি। মিহির সেন রূপে কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবেশ রূপে অম্বরীশ ভট্টাচার্য, ইব্রাহিম রূপে অর্ণ মুখোপাধ্যায় এবং সুমন্ত রূপে সুব্রত দত্ত—প্রত্যেকেই নিজেদের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও ভিজ্যুয়াল বৈশিষ্ট্য নিয়ে এই চরিত্রসমষ্টিকে সমৃদ্ধ করবেন।

ছবির পরিচালনায় থাকছেন জয়দীপ মুখোপাধ্যায়। প্রয়াত সুজন দাশগুপ্তর গল্প অবলম্বনে এবং পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে তৈরি ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ একেন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে যাচ্ছে আরও বড় রহস্য, অ্যাডভেঞ্চার ও সাসপেন্সের জগতে, এমনই দাবি টিমের।

ছবিতে একেন বাবু এমন এক মামলার মুখোমুখি হতে চলেছেন, যার অভিজ্ঞতা তার আগে কখনও হয়নি। চারপাশে অচেনা মুখ, সাংকেতিক সূত্র, ক্রমাগত বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ এবং এমন এক ষড়যন্ত্র—যার গুরুত্ব সাধারণ কোনও তদন্তের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত। চরিত্রগুলির লুক এই নতুন জগতের প্রথম ঝলক। ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ এই দুর্গাপুজোয় মুক্তি পাবে। এবার পুজোয় চারটে বাংলা ছবি আসছে। তাই পুজোর সময়ে কোন ছবি সবচেয়ে বেশি দর্শক টানবে, তা নিয়ে আগ্রহ থাকবে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা