AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ওরা একসঙ্গে ভাল আছে’, ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সলমনের ভিডিয়ো ভাইরাল

Aishwarya-Salman-Abhishek: ঐশ্বর্যর প্রতি সলমনের 'অধিকারবোধ' নিয়ে নানা কথাও গুঞ্জরিত ছিল ইন্ডাস্ট্রিতে। সেই সম্পর্ক ভাঙার পর নাকি সমলন দারুণ ভেঙে পড়েছিলেন। সেই সময় ঐশ্বর্যর সঙ্গে 'প্রেম' শুরু হয় অভিনেতা বিবেক ওবেরয়ের। তাঁর কেরিয়ার নাকি সেই কারণেই নষ্ট করেছিলেন সলমন। কিন্তু পরবর্তীকালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে নিয়ে কোনও ধরনের মনকষ্ট ছিল না সলমনের।

'ওরা একসঙ্গে ভাল আছে', ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সলমনের ভিডিয়ো ভাইরাল
সলমন, ঐশ্বর্য এবং অভিষেক।
| Updated on: Jan 10, 2024 | 5:23 PM
Share

সঞ্জয় লীলা ভনসালীর পরিচালনায় তৈরি ‘হম দিন দে চুকে সনম’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং সলমন খান। অনস্ক্রিন রোম্যান্স করতে-করতে একে-অপরকে মন দিয়ে বসেছিলেন তাঁরা। বলিউডের অন্যতম ব্যর্থ প্রেমের তালিকায় রয়েছে এই জুটির নাম। ঐশ্বর্যর প্রতি সলমনের ‘অধিকারবোধ’ নিয়ে নানা কথাও গুঞ্জরিত ছিল ইন্ডাস্ট্রিতে। সেই সম্পর্ক ভাঙার পর নাকি সমলন দারুণ ভেঙে পড়েছিলেন। সেই সময় ঐশ্বর্যর সঙ্গে ‘প্রেম’ শুরু হয় অভিনেতা বিবেক ওবেরয়ের। তাঁর কেরিয়ার নাকি সেই কারণেই নষ্ট করেছিলেন সলমন। কিন্তু পরবর্তীকালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে নিয়ে কোনও ধরনের মনকষ্ট ছিল না সলমনের।

এর কারণ ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন অমিতাভ বচ্চন। বচ্চন পরিবারকে গোটা ইন্ডাস্ট্রি সমীহ করে চলে। ব্যতিক্রম নন সলমনও। তাই ঐশ্বর্যর সঙ্গে সলমনের বিচ্ছেদের পর এক টক শোতে সলমন প্রাক্তন প্রেমিকা রাই সুন্দরীর বিবাহিত জীবন নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। নিজেকে ঐশ্বর্যর এক্স-বয়ফ্রেন্ড (পড়ুন প্রাক্তন প্রেমিক) হিসেবে পরিচয় দিয়েছিলেন সলমন। এবং বলেছিলেন, “এতগুলো বছর কেটে গিয়েছে। ঐশ্বর্য এখন অন্য কারওর স্ত্রী। আমি খুবই খুশি যে, ঐশ্বর্য অভিষেককে বিয়ে করেছেন। অভিষেক দারুণ মানুষ। ঐশ্বর্যর খুব বড় পরিবারে বিয়ে হয়েছে। ওরা খুব ভাল আছে একসঙ্গে। এটাই তো এক এক্স বয়ফ্রেন্ড চাইতে পারে…”

এই মুহূর্তে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। রাই সুন্দরী নাকি বচ্চন পরিবার ছেড়ে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছেন নিজের বাবার বাড়িতে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?