AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাহ্নবীর ভয় দেখে তাঁকে কেন উড়ন্ত চুমু ছুড়লেন এই অভিনেতা?

Janhvi Kapoor: এক অভিনেতার সঙ্গে জীবনেও কাজ করতে চান না জাহ্নবী কাপুর। সেই অভিনেতাকে দেখলেই হাঁটু কাঁপতে থাকে শ্রীদেবীর বড় মেয়ের। কে সেই অভিনেতা? কী করেছেন তিনি? কেন তাঁর সঙ্গে আর কাজই করতে চান না জাহ্নবী?

জাহ্নবীর ভয় দেখে তাঁকে কেন উড়ন্ত চুমু ছুড়লেন এই অভিনেতা?
জাহ্নবী কাপুর।
| Updated on: Jul 08, 2024 | 11:50 AM
Share

তারকা সন্তান তিনি। প্রয়াত তারকা শ্রীদেবী এবং প্রযোজক (অভিনয়ও করেছেন) বনি কাপুরের কন্যা। বলি অন্দরে সকলে তাঁকে চেনেন কর্মঠ শিল্পী হিসেবে। যে কাজই করেন না কেন, তাতে থাকে জাহ্নবীর ২০০ শতাংশ নিষ্ঠা। সে ‘গুঞ্জন সাক্সেনা’ হোক কিংবা ‘গুড লাক জেরি’। সেই জাহ্নবী কাপুর ভয় পান এক অভিনেতাকে। এতটাই ভয় পান যে, তাঁর সঙ্গে আর অভিনয়ই করতে চান না তিনি। কে সেই অভিনেতা? কী তাঁর ‘অপরাধ’?

সেই অভিনেতার অপরাধ একটাই–তিনি দারুণ পারফর্মার। এতটাই দারুণ যে, তাঁকে দরান শ্রীদেবীর প্রতিভাময়ী কন্যাও। মনে-মনে তাঁকে সমীহ করে চলেন। এক অ্যাওয়ার্ড শোতে এসে জাহ্নবী জানিয়েছিলেন, তিনি আর সেই অভিনেতার সঙ্গে কাজই করতে চান না। বলুন তো তিনি কে?

‘রুহি’ ছবিতে সেই অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন জাহ্নবী। তাঁর নাম রাজকুমার রাও। অ্যাওয়ার্ড শোতে জাহ্নবীকে জিজ্ঞেস করা হয়, “এমন কোন অভিনেতা আছেন, যাঁর সঙ্গে আর কাজ করতে চান না জাহ্নবী?” একটুও না ভেবে জাহ্নবী নাম করেছিলেন রাজকুমার রাওয়ের এবং বলেছিলেন, “এর কারণ, আমি যখনই রাজকুমারের সঙ্গে কাজ করি আমার মধ্যে বিরাট বড় কমপ্লেক্স কাজ করতে থাকে। মনে হয়, কত কিছু শেখা বাকি আছে আমার। আমি অবাক হয়ে তাঁর প্রতিভা দেখতে থাকি।” এই সবকটি কথাই রাজকুমারের উপস্থিতিতে বলেছিলেন জাহ্নবী। দর্শকাসনে বসে থেকে অভিনেত্রীর দিকে ফ্লাইং কিস ছুড়ে দেন রাজকুমারও।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো