টলিউডে কর্মবিরতি, টেকনিশিয়ানদের টাকা দেবেন জিতু কমল!

তালসারিতে ধারাবাহিক ভোলে বাবা পার করেগার শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউডে। ইন্ডাস্ট্রির প্রায় বেশিরভাগ কলাকুশলীরাই জাস্টিস ফর রাহুল-স্লোগানে গলা মিলিয়েছেন। গত শনিবার প্রতিবাদী মিছিলেও হেঁটেছেন। সবার একটাই দাবি, শুটিংয়ে এমন দুর্ঘটনা কীভাবে ঘটে, তার জবাব দিতে হবে ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে। সঙ্গে দাবি ওঠে শুটিং ফ্লোরে প্রত্যেকটি আর্টিস্টের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার।

টলিউডে কর্মবিরতি, টেকনিশিয়ানদের টাকা দেবেন জিতু কমল!

|

Apr 06, 2026 | 11:24 PM

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্যুতে টলিপাড়া তোলপাড়। শুটিং ফ্লোরে সুরক্ষা-নিরাপত্তা নিশ্চিত করতে এবার একজোট টলিউড। মঙ্গলবার থেকে সেই প্রতিবাদেই কর্মবিরতির ডাক। আর ঠিক এই সময়ই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কমল। পরিষ্কার জানিয়ে দিলেন, যতদিন টলিপাড়ায় ক্যামেরা চলবে না, ততদিন তাঁর সিরিয়ালের কর্মরত টেকনিশিয়ানদের পারিশ্রমিক দেবেন জিতু নিজেই!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। তালসারিতে ধারাবাহিক ভোলে বাবা পার করেগার শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউডে। ইন্ডাস্ট্রির প্রায় বেশিরভাগ কলাকুশলীরাই জাস্টিস ফর রাহুল-স্লোগানে গলা মিলিয়েছেন। গত শনিবার প্রতিবাদী মিছিলেও হেঁটেছেন। সবার একটাই দাবি, শুটিংয়ে এমন দুর্ঘটনা কীভাবে ঘটে, তার জবাব দিতে হবে ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে। সঙ্গে দাবি ওঠে শুটিং ফ্লোরে প্রত্যেকটি আর্টিস্টের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার।

স্বাভাবিকভাবে রাহুলের মৃত্যুতে শোকাহত অভিনেতা জিতু কমলও। তবে ইন্ডাস্ট্রির এই প্রতিবাদী মিছিলে, তাঁকে দেখা গিয়েছে অন্য অবতারে। রাহুলের পাশে, নিজের সাদাকালো ছবিতে মালা দিয়ে, জিতু প্রতিবাদ জানিয়েছেন, সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ে তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার। জিতুর দাবি যে ঘটনায়, তাঁরও মৃত্যু হতে পারত এবং জিতুর অভিযোগ, সেই সময় প্রতিবাদ মিছিল তো দূরের কথা, আর্টিস্টস ফোরাম, তাঁর অভিযোগে কান পাততে চাননি!

তবে শুটিংয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে ইন্ডাস্ট্রির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন জিতু। তবে সঙ্গে মাথায় রেখেছেন সেই সব টেকনিশিয়ানদের কথা, যাঁরা কাজ না করলে, পারিশ্রমিক পাবেন না! সেই টেকনিশিয়ানদের কথা ভেবেই জিতুর এমন সিদ্ধান্ত। টলিপাড়ায় কর্মবিরতি মঙ্গলবার থেকে। শুটিং বন্ধ থাকবে। এরই মধ‍্যে অভিনেতা জীতু কমল, তাঁর সিরিয়ালের ফ্লোরের কিছু টেকনিশিয়ানকে জানালেন, যে ক’ দিন শুটিং বন্ধ থাকবে, সে ক’ দিনের পেমেন্ট তিনি দেবেন টেকনিশিয়ানদের। যাতে তাঁদের সমস‍্যা না হয়। এই ঘটনায় আপ্লুত টেকনিশিয়ানরা। এমনটা প্রথমবার, দাবি তাঁদের। জিতুর ফ্যান পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করেই এমনটা জানানো হয়েছে।

অন্যদিকে, এই সিদ্ধান্ত নিয়ে জিতু ফেসবুকে লিখলেন, ”আমি খাব তুমি থাকবে অভুক্ত এটা তো হতে পারে না। যদিও আমার কিছু সংখ্যক শিল্পী বন্ধু বলবে এটা মিডিয়া কভারেজ পাওয়ার একটা কৌশল। ঠিক যেভাবে বলেছিল নিজের ছবিতে মালা দিয়ে যে প্রতীকী প্রতিবাদ জীতু করেছিল সেটা নাকি একটা সার্কাস ছিল,শিক্ষিত মানুষ অমন করে না ইত্যাদি ইত্যাদি। সার্কাস আপনারা টিকিট কেটে দেখতে যান, কারণ সেটা আপনাদের দ্বারা করা সম্ভব নয়। এবার থেকে ভেবেছি আত্মপ্রচার করব, বুঝলেন।
যে কাজগুলো আমি সন্দর্পণে করে যেতাম বা আমার সঙ্গে থাকা ইন্ডাস্ট্রির বাইরের প্রকৃত কিছু বন্ধু করে যায়,তাদের কাজকেও সামনে নিয়ে আসব। আপনারা প্লিজ এগুলো দেখে নিজেরাও একটু চেষ্টা করবেন।
এগুলোও তো বলতেই পারেন আমার PR আর Publicity Stunt। যদি তাই হয়, তাতেও তো চারটে মানুষের মুখে হাসি ফোটে। দেখুন, আমি কিন্তু কুবেরের সন্তান নই। কিন্তু আমি আমার বাবা মার সন্তান,যে বাবা-মা শিখিয়েছে পাশের বাড়ির মানুষ যদি অভুক্ত থাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়।অন্তত খোঁজ নিতে হয়। যতটুক আমি অর্জন করছি তার মধ্যে থেকে আমি এইটুকু আমার পরিবারে(টেকনিশিয়ানস)দিতে পারব। **আমি মাস-শেষে একটা মাইনে পাই।
তাই জন্য আমি এতোটুকু পাশে দাঁড়ানোর সাহস দেখাতে পারি। এটা কে বড় করে দেখাবেন না প্লিজ।
দাদা দিদিদের চাপে আমার মাইনে/কাজ বন্ধ হবে,সেদিন আমি এই পরিবারের বাড়িতে ঢুকে ভাত-ডালের আবদার করবো।তাতে অসুবিধা কি আছে!”

Follow Us