What India Thinks Today: নক্ষত্র সম্মানে ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’-এ সম্মানিত রবিনা টন্ড‌ন

Raveena Tandan: ১৯৯১ সালে বলিউডে পা রাখেন রবিনা টন্ড‌ন। সিনেমার পর ওটিটিতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। 'আরণ্যক', 'কারমা কলিং'-এর মতো ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন রবিনা টন্ড‌ন। এই 'শাইনিং'-এর কারণে আজও কোটি কোটি মানুষ তাঁর ভক্ত।

What India Thinks Today: নক্ষত্র সম্মানে এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড-এ সম্মানিত রবিনা টন্ড‌ন
রবিনা বলেন, " আমরা তখনও ছিলাম, এখনও আছি এবং সারাজীবন থাকব। "Image Credit source: TV9 Network

|

Feb 25, 2024 | 6:44 PM

নব্বইয়ের দশকে যাঁরা টানা বলিউড কাঁপিয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রবিনা টন্ড‌ন। শুধু তা-ই নয়, রবিনা হলেন এমন একজন অভিনেত্রী, যিনি এখনও বিনোদন জগত কাঁপাচ্ছেন। ‘পাত্থার কে ফুল’ দিয়ে ১৯৯১ সালে বলিউডে পা রাখেন রবিনা টন্ড‌ন। প্রথম পারফরম্যান্সেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। আজ প্রায় ৩০ বছর পরেও তিনি নিজের জাদু দেখিয়ে চলেছেন। সিনেমার পর ওটিটিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর নক্ষত্র সম্মানে সম্মানিত করা হল রবিনা টন্ড‌নকে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও TV9 নেটওয়ার্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাসের হাত থেকে ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন অভিনেত্রী রবিনা টন্ড‌ন। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-মঞ্চে দাঁড়িয়ে রবিনা  বলেন, “শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ সকলকে। আমি এখানেই বসেছিলাম এবং সেশন শুনছিলাম। আমি আমার সেশনের জন্যও খুব উত্তেজিত। প্রথম পারফরম্যান্স থেকে এখনও পর্যন্ত অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া—এটা আমার কাছে খুবই আনন্দের। শুধু ৯০-এর দশকের হার্টথ্রোব নয়, আমরা মহিলারা এখনও প্রাসঙ্গিক। আমরা তখনও ছিলাম, এখনও আছি এবং চিরকাল এখানেই থাকব।” তিনি আরও বলেন, “আমার ডেবিউ অ্যাওয়ার্ড হোক বা এই অ্যাওয়ার্ড, যখনই তার কাজের প্রশংসা হয় তখনই ভাল লাগে।” ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’ পেয়ে গর্বিত রবিনা। এরপর একটি বিশেষ পর্বে নিজের মতামত শেয়ার করবেন তিনি।

১৯৯১ সালে বলিউডে পা রাখেন রবিনা। সিনেমার পর ওটিটিতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ২০২১ সালে নেটফ্লিক্সে ‘আরণ্যক’ দিয়ে ওটিটি-তে পা রাখেন রবিনা। এরপর ডিজনি হট স্টারে ‘কারমা কলিং’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন রবিনা টন্ড‌ন। এই ক্রমাগত ‘শাইনিং’-এর কারণে আজও কোটি কোটি মানুষ তাঁর ভক্ত। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চে একটি বিশেষ সেগমেন্ট রাখা হয়েছে ‘ফিমেল প্রোটাগনিস্ট: দ্য নিউ হিরো’। সেই পর্বে দর্শকদের সঙ্গে নিজের মতামত ভাগ করে নেবেন রবিনা টন্ড‌ন। তাঁর অভিনীত সিনেমা, ওটিটি-এর পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন খুঁটিনাটি এবং তাঁর সাফল্যের রহস্য জানা যাবে এই পর্ব থেকে।

দেশের এক নম্বর নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আবার হাজির ফ্ল্যাগশিপ কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ নিয়ে। রাজধানী দিল্লির বুকে চলছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’। আজ থেকে শুরু হয়েছে এই মেগা কনক্লেভ। চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম বছরে দুর্দান্ত সাফল্যের পর আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় সংস্করণ। এ বছরের অনুষ্ঠানের থিম ‘ইন্ডিয়া: পয়েজ় ফর দ্য নেক্সট বিগ লিপ’।

Loading...
Unable to load recommendations.
Follow Us