AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে

বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। বিশ্বজুড়ে কোভিড মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় প্রথম পাঁচে রয়েছে ভারত। দেশের অর্থনীতি আরও দৃঢ় হচ্ছে। ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে ভারতের ‘বিশ্বগুরু’ হয়ে ওঠার স্বপ্ন। অবশ্যই ভারত একসময় সেই স্থানে ছিল। তবে আধুনিক গতিশীল বিশ্বে এটা ভারতের নতুন যাত্রা। সেখানে ক্রমশ উপরের দিকে জায়গা করে নিচ্ছে ভারত।

তবে সঠিক পথে দৃঢ়ভাবে এগিয়ে চলার জন্য আলোচনার প্রয়োজন। যে মুক্ত আলোচনায় প্রত্যেকে অভিমত ব্যক্ত করবেন। তেমনই একটি প্ল্যাটফর্ম হল TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে। ২০২২ সালের ১৭ ও ১৮ জুন প্রথমবার এই সামিটের আয়োজন করা হয়। সেই সামিটে অংশ নেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা। সেই সামিটের অভূতপূর্ব সাফল্যের পর এবার হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের দ্বিতীয় সংস্করণ। ২০২৪ সালের ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলন চলে। এই সামিটে নিজের মনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিটের শেষ দিন সত্তা সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা ইস্যুতে তাঁদের বক্তব্য রাখেন।

Read More

TV9 WITT 2026: যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ ভূমিকা নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন TV9 নেটওয়ার্কের এমডি, সিইও বরুণ দাস

What India Thinks Today: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস বলেন, "আপনি আবারও মনে করিয়ে দিয়েছেন যে, আলোচনা আর কূটনীতিই সবথেকে গুরুত্বপূর্ণ পথ। আপনি রাষ্ট্রনেতাদের সঙ্গে লাগাতার কথা বলে চলেছেন এই বার্তা পৌঁছে যেতে।"

What India Thinks Today 2026: ভারতের ভবিষ্যৎ কেমন হবে? WITT-র মঞ্চে আলোচনায় বসবেন তাবড় তাবড় মুখ

WITT Summit 2026: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র চতুর্থ সংস্করণে এবারের থিম ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ (India & The World)। এই সম্মেলনে যেমন দেশের নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন, তেমনই শিল্প-বাণিজ্যের শীর্ষ কর্তারাও হাজির হবেন। 

WITT Summit 2026: TV9 নেটওয়ার্কের সামিটে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের মধ্যে থাকবেন মধ্যপ্রদেশের মোহন যাদব, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, রাজস্থানের ভজন লাল শর্মা, হরিয়ানার নায়েব সিং সাইনি, পঞ্জাবের ভগবন্ত মান এবং কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

Lulu Group: ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চ আলো করলেন মোদী, আবু ধাবিতে বসে মন দিয়ে ভাষণ শুনলেন লুলু গ্রুপের মালিক

Lulu Group: ইউসুফ আলী মুসলিম ভিতিল আব্দুল কাদের ইউসুফ আসলে একজন ভারতীয় ব্যবসায়ী। দেশের ধনকুবেরদের তালিকাতেও নাম রয়েছে তাঁর। তিনিই বর্তমানে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান।

আপনি কি প্রি-ডায়াবেটিক! শরীর এই সিগন্যাল দিলেই বুঝতে পারবেন…

Pre-Diabetes: ডাঃ ওয়াংনু বলেন, "ডায়াবেটিসের আগে একজন ব্যক্তি প্রাক-ডায়াবেটিস পর্যায়ে চলে যান। যদি আপনি এটি শনাক্ত করেন এবং আপনার জীবনযাত্রার পরিবর্তন করেন তাহলে ডায়াবেটিস সহজেই প্রতিরোধ করা সম্ভব।  ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তা ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক।"

WITT 2025: মুসলিম ভোট নিয়ে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী, কী বললেন হিমন্ত?

WITT: তাঁর রাজ্যে ৪০ শতাংশের বেশি মুসলমান। তাঁদের ভোট নিয়ে কতটা চিন্তিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা? টিভি৯-র হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটে সব প্রশ্নের জবাব দিলেন তিনি।

WITT 2025: ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত ‘বিশ্বগুরু’ হবে’, TV9 নেটওয়ার্কের ‘মহামঞ্চে’ বড় দাবি অশ্বিনী বৈষ্ণবের

WITT 2025: শীর্ষ সম্মেলনের বৈঠকে অশ্বিনী বৈষ্ণব জানান, 'এখনও পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার আমরা একটাই পর্ব দেখেছি। কিন্তু AI এর ব্যাপকতা আরও অনেক বেশি। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে AI-এর বিকাশে নানা পরীক্ষামূলক কাজ করছে। খুব শীঘ্রই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশ্বগুরু হয়ে উঠব।'

WITT 2025: নবরাত্রিতে কেন বন্ধ রাখতে হবে মাংসের দোকান? TV9 নেটওয়ার্কের ‘মহামঞ্চে’ যুক্তি খাড়া মোহন যাদবের

WITT 2025: TV9 নেটওয়ার্কের মহামঞ্চে তাঁর মুসলিম-বিরোধী ভাবমূর্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার অনেক মুসলিম বন্ধু রয়েছে। আমার এমনও অনেক বন্ধু রয়েছে, যারা হজ কমিটির সদস্যও। ওরা দীপাবলি উদযাপন করতে আসে, আমি ওদের বাড়ি নানা অনুষ্ঠানে যাই। আমিষ খাওয়ার ব্যাপারে আমার কোনও আপত্তি নেই।'

Ashwini Vaishnaw: কাশ্মীরের প্রধান আকর্ষণই হবে চেনাব ব্রিজ, বন্দে ভারত নিয়েও বড় ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

WITT 2025: অশ্বিনী বৈষ্ণব বলেন, "চেনাব সেতু নির্মাণ কেবল প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং ছিল না, এর পিছনের চিন্তাভাবনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুটি জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নির্মিত হয়েছে, যা কাশ্মীর উপত্যকার জনগণকে ভ্রমণ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রদান করবে।"

WITT 2025: ‘তুষ্টি নয়, দিল্লিতে সন্তুষ্টির রাজনীতি থাকবে’, রাজধানীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

WITT 2025: ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরে সেই ধারায় বদল আনার ডাক দিয়েছি গেরুয়া শিবির। শনিবার WITT-এর মঞ্চে সেই কথাই আরও একবার শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রীর কথায়।