বিয়ে করছেন উরফি জাভেদ! পাত্রকে রাজি করাতে জানেন কী করলেন ভাইরাল কন্যা?

যাকে নিয়ে মাঝে মধ্যেই মুখর হয়ে ওঠে সোশাল মিডিয়ায়, সেই উরফিই এবার বিয়ে করতে চলেছেন! হ্য়াঁ, রটেছে এমনটাই। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক, দিল্লির ছেলে।

বিয়ে করছেন উরফি জাভেদ! পাত্রকে রাজি করাতে জানেন কী করলেন ভাইরাল কন্যা?

|

Aug 09, 2025 | 1:36 PM

তিনি ভাইরাল কন্যা। আজ ফ্যাশনে, ফ্য়াশন দুনিয়ায় ঝড় তোলেননি। মারাত্মক ঠোঁটকাটা। মুখে যা আসে, তা নির্ভেজাল বলে দেন। হ্যাঁ, উরফি জাভেদ। যাকে নিয়ে মাঝে মধ্যেই মুখর হয়ে ওঠে সোশাল মিডিয়ায়, সেই উরফিই এবার বিয়ে করতে চলেছেন! হ্য়াঁ, রটেছে এমনটাই। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক, দিল্লির ছেলে। উরফি বলে কথা, তাঁর লাভস্টোরিও যে অন্যান্য ভালবাসার গল্পের মতো হবে না, তা তো বলাই বাহুল্য।

সম্প্রতি উরফি জানিয়েছেন, আমার প্রেমিকের অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। ওর মা-বাবার পছন্দের এক পাত্রী। তবে আমি ওকে স্পষ্ট জানিয়ে ছিলাম, বিয়ে করলে তবেই প্রেম করবে। নাহলে নয়। আমার এই কথাকেই ও মেনে নিয়েছে এবং এরপর ঠিক হয়ে যাওয়া বিয়েও ভেঙে দিয়েছিল আমার প্রেমিক।

উরফি প্রচার প্রেমী মানুষ হলেও,তাঁর প্রেমিক কিন্তু একেবারেই প্রচার পছন্দ করেন না। তাই গোপনেই উরফির সঙ্গে দেখা করতেন তাঁর প্রেমিক। এমনকী, উরফি নিজের প্রেমিককে সোশাল মিডিয়া থেকেও দূরে রাখেন। জানা গিয়েছে,উরফির প্রেমিক দিল্লির এক শিল্পপতি।

 

Follow Us