Riva Arora: ডেলিভারি বয়ের হাতে হেনস্থার শিকার ‘উরি’ খ্যাত অভিনেত্রীর, কী অভিযোগ করলেন রিভা?

গত ২৬ এপ্রিল দুপুর সাড়ে ৩টে নাগাদ জনপ্রিয় অনলাইন ডেলিভারি অ্যাপ থেকে একটি অর্ডার আসে। অভিযোগ, ওই ডেলিভারি এজেন্ট শুরু থেকেই অভিনেত্রীর সঙ্গে অত্যন্ত অশালীন ও রূঢ় আচরণ করতে থাকেন। রিভা প্রতিবাদ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এরপর তাঁর মা নিশা অরোরা এবং দিদি মুসকান অরোরা বিষয়টি শান্ত করার চেষ্টা করলে ওই যুবক আরও উত্তেজিত হয়ে পড়ে এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করতে থাকে।

Riva Arora: ডেলিভারি বয়ের হাতে হেনস্থার শিকার ‘উরি’ খ্যাত অভিনেত্রীর, কী অভিযোগ করলেন রিভা?

|

May 08, 2026 | 4:30 PM

জনপ্রিয় অভিনেত্রী রিভা অরোরার বাড়িতে গ্রোসারি ডেলিভারি দিতে গিয়ে চূড়ান্ত অভব্যতা ও হেনস্থা করার অভিযোগ উঠল এক ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে। গত ২৬ এপ্রিল মুম্বইয়ে অভিনেত্রীর বাসভবনে এই ঘটনাটি ঘটে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে চলা এই চরম উত্তেজনাকর পরিস্থিতির পর শেষমেশ পুলিশ ডাকতে বাধ্য হয় অভিনেত্রীর পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ২০ বছর বয়সী এই অভিনেত্রী। রিভা জানিয়েছেন, গত ২৬ এপ্রিল দুপুর সাড়ে ৩টে নাগাদ জনপ্রিয় অনলাইন ডেলিভারি অ্যাপ থেকে একটি অর্ডার আসে। অভিযোগ, ওই ডেলিভারি এজেন্ট শুরু থেকেই অভিনেত্রীর সঙ্গে অত্যন্ত অশালীন ও রূঢ় আচরণ করতে থাকেন। রিভা প্রতিবাদ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এরপর তাঁর মা নিশা অরোরা এবং দিদি মুসকান অরোরা বিষয়টি শান্ত করার চেষ্টা করলে ওই যুবক আরও উত্তেজিত হয়ে পড়ে এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করতে থাকে।

ঘটনাটি শুধুমাত্র দরজায় সীমাবদ্ধ থাকেনি। রিভা জানান, অভিযুক্ত যুবক যখন বহুতল থেকে নিচে নামছিল, তখন লিফটের ভেতর তাঁর দিদি মুসকানের সঙ্গে পুনরায় দেখা হয় তার। সেখানেও ওই এজেন্ট ক্রমাগত অসম্মানজনক এবং অত্যন্ত নিম্নরুচির ভাষা ব্যবহার করতে থাকে। কোনও প্ররোচনা ছাড়াই বারবার এমন ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারটি।

প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বাগবিতণ্ডার পর ওই এজেন্ট এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে রিভা ও তাঁর পরিবার নিচে নেমে তাকে আটকে দেয়। অভিনেত্রী বলেন, “আমরা তখনই মুম্বই পুলিশকে খবর দিই। পুলিশ অত্যন্ত দ্রুত পদক্ষেপ করে ঘটনাস্থলে পৌঁছয় এবং ব্যবস্থা গ্রহণ করে।”

ঘটনার ১০ দিন পর মানসিকভাবে কিছুটা স্বাভাবিক হয়ে রিভা বলেন, “বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং নেতিবাচক ছিল। তবে আমি এখন নিজের রুটিনে ফেরার এবং ইতিবাচক থাকার চেষ্টা করছি।” এই ঘটনায় অনলাইন ডেলিভারি অ্যাপগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Follow Us