AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Urmila Matondkar: ফের বিয়ে করলেন উর্মিলার প্রাক্তন স্বামী মহসিন, নতুন বউকে নিয়ে কী লিখলেন?

২০১৬ সালে অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহসিন। ঊর্মিলার থেকে প্রায় ১০ বছরের ছোট মহসিনের সঙ্গে সেই বিয়ে এবং বয়সের ব্যবধান নিয়ে তৎকালীন সময়ে বেশ চর্চা হয়েছিল। খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারলেও, ৮ বছরের দাম্পত্য জীবন শেষ পর্যন্ত টেকেনি। বছরদুয়েক আগে এই সম্পর্কের ইতি টানেন অভিনেত্রী। বিচ্ছেদের সেই তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে মহসিন এখন নিধার হাত ধরে নিজের নতুন সংসার সাজালেন।

Urmila Matondkar: ফের বিয়ে করলেন উর্মিলার প্রাক্তন স্বামী মহসিন, নতুন বউকে নিয়ে কী লিখলেন?
| Updated on: Jun 15, 2026 | 2:13 PM
Share

অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকরের সঙ্গে সম্পর্কের ইতি টানার প্রায় বছরদুয়েক পর জীবনের নতুন সফর শুরু করলেন তাঁর প্রাক্তন স্বামী মহসিন আখতার মীর। কাশ্মীরের এই ব্যবসায়ী সম্প্রতি নিধা ভাটের সঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

জীবনের এই নতুন বাঁকে এসে অত্যন্ত আবেগপ্রবণ মহসিন। নিজের নতুন জীবনসঙ্গিনী নিধার সঙ্গে একটি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মহসিন লিখেছেন, ‘‘সৎ উদ্দেশ্য এবং ভালোবাসায় পরিপূর্ণ একটি স্বচ্ছ মন। আত্মাকে পবিত্র রাখুন আর নিজের ওপর বিশ্বাস হারাবেন না। কারণ আল্লার পরিকল্পনাই সর্বোত্তম। উনি আমার জীবনে সঠিক সময়ে নিধাকে উপহার হিসেবে দিয়েছেন। নিধা, তুমি আমার জীবনকে আলোকিত করলে।’’

একইসঙ্গে তিনি আবেগঘন হয়ে স্মরণ করেছেন তাঁর মা ‘মৌজি’-কে। তিনি লিখেছেন, ‘‘পৃথিবীর অন্য প্রান্ত থেকে আমার খেয়াল রাখার জন্য তোমাকেও ধন্যবাদ মৌজি। আমি জানি, তোমার আশীর্বাদ ও ভালোবাসার কারণেই এই সুখ আমার জীবনে এসেছে। আমি জানি, আজ তুমিও খুব খুশি।’’ জানা গেছে, মহসিনের নতুন স্ত্রী নিধা ভট্ট অত্যন্ত প্রচারবিমুখ একজন মানুষ এবং তিনি সমাজমাধ্যমেও তেমন সক্রিয় নন।

উল্লেখ্য, ২০১৬ সালে অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহসিন। ঊর্মিলার থেকে প্রায় ১০ বছরের ছোট মহসিনের সঙ্গে সেই বিয়ে এবং বয়সের ব্যবধান নিয়ে তৎকালীন সময়ে বেশ চর্চা হয়েছিল। খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারলেও, ৮ বছরের দাম্পত্য জীবন শেষ পর্যন্ত টেকেনি। বছরদুয়েক আগে এই সম্পর্কের ইতি টানেন অভিনেত্রী। বিচ্ছেদের সেই তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে মহসিন এখন নিধার হাত ধরে নিজের নতুন সংসার সাজালেন।

View this post on Instagram

A post shared by Mohsin Akhtar (@mohsinakh)

কাশ্মীরের সূচিশিল্প ও ফল ব্যবসার সঙ্গে যুক্ত মহসিন একসময় বলিউডের হাতছানিতে মুম্বাই পাড়ি দিয়েছিলেন। ২০০৭ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান পাওয়ার পর তিনি মডেলিংয়ে মন দেন। প্রীতি জিন্টার সঙ্গে বিজ্ঞাপনী ছবিতে অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালে ফারহান আখতারের ‘লাক বাই চান্স’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে চলচ্চিত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় তিনি পুনরায় নিজের পারিবারিক ব্যবসায় ফিরে যান। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রের এক পারিবারিক অনুষ্ঠানে আলাপ হয় ঊর্মিলার সঙ্গে, যা পরিণয়ে রূপ নিয়েছিল। সেই অতীত অধ্যায় পেরিয়ে মহসিন এখন নিজের নতুন জীবন নিয়ে ব্যস্ত।

Follow Us