ঠাঠা রোদে খালি পায়ে ৪৬ কিলোমিটার হাটা, ঋষভকে ফেরাতে এই ব্রত উর্বশীর?

Bollywood Gossip: সেই সময় পন্থের আরোগ্য কামনায় গোটা দেশ। এমতাবস্থায় এক নতুন গুঞ্জন। পন্থকে দেখতে হাসপাতালেই চলে গিয়েছিলেন অভিনেত্রী উর্বশী রউতেলা। যে হাসপাতালে পন্থ ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের ছবিই পোস্ট করেছিলেন উর্বশী।

ঠাঠা রোদে খালি পায়ে ৪৬ কিলোমিটার হাটা, ঋষভকে ফেরাতে এই ব্রত উর্বশীর?

Apr 07, 2024 | 4:55 PM

উর্বশী রাউটেলা ও ঋষভ পন্থ, বেশ কয়েকবছর ধরে চর্চিত এই জুটি। যদিও জুটি তাঁরা নন। তবে নানা সময় নানা কারণে তাঁদের নাম একে অন্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কখনও উঠে এসেছে তাঁদের প্রেমের জল্পনা, কখনও আবার বিচ্ছেদের। তবে একটা সময় সর্বাধিক যা সকলের নজর কেড়েছিল, তা হল ঋষভ যখন গুরুতর পথ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় পন্থের আরোগ্য কামনায় গোটা দেশ। এমতাবস্থায় এক নতুন গুঞ্জন। পন্থকে দেখতে হাসপাতালেই চলে গিয়েছিলেন অভিনেত্রী উর্বশী রউতেলা। যে হাসপাতালে পন্থ ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের ছবিই পোস্ট করেছিলেন উর্বশী।

এর আগে পন্থ দুর্ঘটনার কবলে পড়লে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘প্রার্থনা করছি’। কার জন্য প্রার্থনা করেছেন কিছুই লেখেননি তিনি। তবে পন্থের দুর্ঘটনার অব্যবহিত পরেই করা ওই পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি নেটিজেনরা। উর্বশীর মা-ও পন্থের আরোগ্য কামনা করে পোস্ট করেছিলেন।

সাক্ষাৎকারে উর্বশী কারও নাম না নিয়েই বলেন, তিনি বেনারসে শুট করছিলেন। সেখান থেকে দিল্লিতে তাঁর এক শো ছিল। সারাদিন শুটিংয়ের পর হঠাৎ তিনি জানতে পারেন ‘মিস্টার আরপি’ এসেছেন। লবিতে নাকি তাঁর জন্য অপেক্ষা করছেন। উর্বশী যোগ করেন, “আমি এত ক্লান্ত ছিলাম আমি ঘুমিয়ে পড়ি। বুঝতেই পারিনি আরপি আমায় ১৬/১৭ বার ফোন করেছে। আমার খুব খারাপ লাগে। একজন আমার জন্য অপেক্ষা করছিল আর আমি এভাবে ঘুমিয়ে পড়লাম। সেই কারণে আমি তাঁকে বলি মুম্বই এলে আমার সঙ্গে দেখা কোরো”। উর্বশীর দাবি, মুম্বই এসে সেই আরপির সঙ্গে তিনি দেখাও করেন। এর আগে উর্বশী আর পন্থকেই একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বইয়েই। তা নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলাও।

যদিও জল্পনা সেখানেই শেষ হয়নি। কারণ একটাই , সেই সময় একাধিক খবর সোশ্যাল মিডিয়ায় রটতে দেখা যায়। এক পোর্টালে প্রকাশিত হয়েছিল, তিনি নাকি ৪৬ কিলোমিটার খালি পায়ে হেঁটেছিলেন তারা বাবা কুটি পর্যন্ত, ঋষভের দ্রুত আরোগ্য কামনায়। তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তিনি যেন দলে ফিরতে পারেন, মাঠে ফিরতে পারেন, সুস্থ হয়ে আবারও জয় হাসিল করতে পারেন। যদিও এই খবরে সিলমোহর দেননি কেউ।

Loading...
Unable to load recommendations.
Follow Us