Vijay Deverakonda Rashmika: এক বছর ধরে রশ্মিকাকে বিয়ের জন্য ঘুরিয়েছিলেন বিজয়! কোন কথা ফাঁস করলেন দম্পতি?

Marriage secret Koffee With Karan 9: করণের তেঁতো কফি ও প্রশ্নের মুখে পড়ে খোলসা করলেন নিজেদের ব্যক্তিগত জীবনের এক গোপন ও মজাদারা ঘটনা। বিজয় জানালেন, তিনি নিজে থেকে কখনও রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেননি, বরং রশ্মিকাই এক বছর ধরে প্রতিনিয়ত তাঁকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন!

Vijay Deverakonda Rashmika: এক বছর ধরে রশ্মিকাকে বিয়ের জন্য ঘুরিয়েছিলেন বিজয়! কোন কথা ফাঁস করলেন দম্পতি?

|

Oct 18, 2026 | 2:02 PM

বিয়ের পর এবার কফি উইথ করণে একসঙ্গে হাজির হলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। করণের তেঁতো কফি ও প্রশ্নের মুখে পড়ে খোলসা করলেন নিজেদের ব্যক্তিগত জীবনের এক গোপন ও মজাদারা ঘটনা। বিজয় জানালেন, তিনি নিজে থেকে কখনও রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেননি, বরং রশ্মিকাই এক বছর ধরে প্রতিনিয়ত তাঁকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন!

‘কফি উইথ করণ’-এর ৯ নম্বর সিজনের একটি প্রোমোতে সঞ্চালক করণ জোহরের মুখোমুখি হতে দেখা যায় এই নবদম্পতিকে। সেখানেই তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে নানা প্রশ্নের ঝাঁপি খুলে বসেন করণ। অনুষ্ঠানের চলাকালীন করণ কৌতূহল প্রকাশ করে জিজ্ঞাসা করেন, বিজয়ের পক্ষ থেকে রশ্মিকাকে প্রথাগতভাবে কোনও বিয়ের প্রস্তাব বা ‘প্রপোজাল’ দেওয়া হয়েছিল কি না। জবাবে রশ্মিকা মাথা নেড়ে জানান নাহ, বিষয়টি স্পষ্ট করতে মুখ খোলেন বিজয় নিজেই।

বিজয় হেসে বলেন, “ও-ই আমাকে প্রথম বলেছিল, ‘চলো আমরা বিয়েটা করে নিই।’ ওর কথা শুনে আমি বলেছিলাম, ‘ঠিক আছে, তুমি তো অলরেডি আমাকে ১০০ বার এই একই কথা বলে ফেলেছো!’”

করণ জোহরের পোস্ট–

বিজয়ের মুখে এই কথা শুনে রীতিমতো চমকে যান সঞ্চালক করণ জোহর। তিনি তৎক্ষণাৎ রশ্মিকা দিকে ফিরে প্রশ্ন করেন, সত্যি সত্যিই তিনি বিজয়কে ১০০ বার বিয়ের কথা বলেছিলেন কি না? এর জবাবে মিষ্টি হেসে রশ্মিকা বিষয়টি স্পষ্ট করে স্বীকার করে নেন, “হ্যাঁ, আমি একটা পুরো বছর ধরে ওকে বিয়ের জন্য বলে গিয়েছিলাম!”

পর্দার ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ জুটির এই মিষ্টি রসায়ন এবং বাস্তব জীবনের এই অকপট স্বীকারোক্তি ইতিমধ্যেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে। পুরো এপিসোডটা শীঘ্রই দেখা যাবে জিও হটস্টারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us