১৮’র সুন্দরীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন ৫৩ বছরের বিবাহিত অভিনেতা, বাকিটা ইতিহাস…
Actor Getting Marriage Proposals: ৫৩ বছরের বিবাহিত অভিনেতা পেলেন বিয়ের প্রস্তাব। প্রস্তাব দিয়েছেন এক ১৮ বছরের সুন্দরীর। তিনি কি গ্রহণ করলেন সেই প্রস্তাব? নাকি ফিরিয়ে দিলেন মেয়েটিকে? কী করলেন অভিনেতা? কে সেই অভিনেতা?

‘সি হক’! ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতীয় এক কৃষ্ণাঙ্গ অভিনেতা। মিষ্টি হাসি। কিউট দেখতে ছেলেটিকে দেখে লহমায় তাঁকে মন দিয়ে ফেলেছিলেন দেশের হাজার-হাজার মহিলা। সকলের কাছেই তিনি হার্টফ্রব। ৯০-এর হ্যান্ডসম হাঙ্ক মাধবন এখন ৫৩-র মাঝবয়সি। যদিও এই বয়সে এসেও তাঁর জৌলুস একবিন্দুও কমেনি। বরং ওল্ড ওয়াইন ইন আ নিউ বটলের তো দমদার হয়েছেন আরও।
অভিনেতার নাম আর মাধবন। পুরো নাম রঙ্গনাথন মাধবন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল পরিচালক-প্রযোজক-চিত্রনাট্যকার। ‘রকেট্রি: দ্য়া নাম্বি এফেক্ট’-এর মতো ছবি পরিচালনা করে ফেলেছেন। তাতে ভারতীয় বিজ্ঞানী নারায়ণ নাম্বির চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্য়াতিও পেয়েছেন। ‘ডি-কাপলড’ নামের এক মজার ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে মাধবনের অভিনয় দর্শকের মন ফের ভরিয়েছে। সেই মাধবন, এই ৫৩ বছর বয়সেও, একের পর এক রমণীকে মুগ্ধ করে চলেছেন। সম্প্রতি তিনি এক ১৮ বছরের সুন্দরীর থেকে বিবাহের প্রস্তাব পেয়েছেন। সেই মেয়েটি মাধবনকে সরাসরি বিবাহপ্রস্তাব দিয়ে বলেছেন, “এটা কি ভুল যে আমার বয়স ১৮ এবং আমি আপনাকে বিয়ে করতে চাই?”

হ্যান্ডসম মাধবন…
এমন প্রস্তাব মাধবনের কাছে এক্কেবারেই নতুন কিছু নয়। এর আগেও বহু মহিলার থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এই ১৮ বছরের সুন্দরীর থেকে প্রস্তাব পেয়ে তাঁকে জবাবও দিয়েছেন মাধবন। তিনি হাসির ছলে লিখেছেন, “হা হা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। বিশ্বাস করি, আমার চেয়ে আরও যোগ্য কাউকে আপনি জীবনসঙ্গী হিসেবে পাবেন।”
বিহারের জামশেদপুরে জন্ম মাধবনের। ১৯৯৯ সালে সরিতা বার্জেকে বিয়ে করেছিলেন মাধবন। তাঁদের এক পুত্র সন্তান। তাঁর বেদান্ত মাধবন। বেদান্ত আন্তর্জাতিক স্তরের সাঁতারু। স্ত্রী-সন্তানকে নিয়ে সুখের সংসার মাধবনের।
