শরীর নিয়ে বিশ্রী মন্তব্য! স্বামীর থেকে সলমনের বোন কতটা বড় জানেন?

Aayush Sharma: সলমন খানের বোন অর্পিতা খানকে চেনেন? লোকে বলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তিনি। তাঁকে নিয়ে কুৎসার শেষ নেই। বারেবারেই তাঁর গায়ের রঙ, চেহারা বিশ্রী মন্তব্যের শিকার হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পবিত্র ইদ উপলক্ষে তিনি হাজির হয়েছিলেন এক পার্টিতে।

শরীর নিয়ে বিশ্রী মন্তব্য! স্বামীর থেকে সলমনের বোন কতটা বড় জানেন?
স্বামীর থেকে সলমনের বোন কতটা বড় জানেন?

Apr 12, 2024 | 7:31 PM

সলমন খানের বোন অর্পিতা খানকে চেনেন? লোকে বলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তিনি। তাঁকে নিয়ে কুৎসার শেষ নেই। বারেবারেই তাঁর গায়ের রঙ, চেহারা বিশ্রী মন্তব্যের শিকার হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পবিত্র ইদ উপলক্ষে তিনি হাজির হয়েছিলেন এক পার্টিতে। সেখানেও কুৎসিত ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল অর্পিতাকে। এমনকি তাঁর বয়স নিয়েও চলছে কাটাছেঁড়া। অনেকেরই দাবি স্বামী আয়ুশ শর্মার থেকে নাকি বয়সে অনেকটাই বড় তিনি। জানেন কি অর্পিতা ও আয়ুশের বয়সের ফারাক ঠিক কত বছরের? আয়ুশের জন্ম হয়েছে ১৯৯০ সালের ২৬ অক্টোবর। অন্যদিকে অর্পিতার জন্ম হয়েছে ১৯৮৯ সালের ১ অগস্ট। অর্থাৎ আয়ুশের থেকে বছর খানকের বড় তিনি। তবু তাঁর বয়স, গায়ের রঙ, ওজন নিয়ে লাগাতার চলতে থাকে কাটাছেঁড়া।
এর আগে স্ত্রীর প্রতি লাগাতার ট্রোলিং নিয়ে মুখ খুলে ছিলেন আয়ুশ। তিনি বলেন, “দিন রাত্রি আমার স্ত্রীকে নিয়ে ট্রোলিং চলছেই। সেলিব্রিটি মানে যেন মোটা হওয়া নিষেধ। সেলিব্রিটি হয়েছে বলেই যেন ওকে নির্দিষ্ট ড্রেস-কোড মেনে চলতে হবে। ও কালো… আর তাই যতবারই ওর ছবি অনলাইনে ভাইরাল হয়, ঠিক ততবারই ওকে মনে করিয়ে দেওয়া হয় যে ও কালো। এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না। কেউ জানতেও চায় না মানুষ হিসেবে সে কতটা সুন্দর…বাইরে থেকে কে কতটা সুন্দর সেটাই এখন আলোচনার বিষয় হয়ে গিয়েছে।” সাংসারিক জীবনে বেজায় খুশি তাঁরা। এক ছেলে ও এক মেয়ে দিব্যি ঘর করছেন আয়ুশ ও অর্পিতা।

Loading...
Unable to load recommendations.
Follow Us