কোটির পাহাড়ে বসে! শ্রেয়া ঘোষালের স্বামীর আয়ের উৎস জানেন?

সবাইকে চমকে দিয়েই ২০১৫ সালে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের খবর শেয়ার করেছিলেন শ্রেয়া ঘোষাল। বিয়ে করেছিলেন দীর্ঘদুনের প্রেমিক, ছোটবেলার বন্ধুকেই।

কোটির পাহাড়ে বসে! শ্রেয়া ঘোষালের স্বামীর আয়ের উৎস জানেন?

Nov 18, 2024 | 8:19 PM

সবাইকে চমকে দিয়েই ২০১৫ সালে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের খবর শেয়ার করেছিলেন শ্রেয়া ঘোষাল। বিয়ে করেছিলেন দীর্ঘদুনের প্রেমিক, ছোটবেলার বন্ধুকেই। শ্রেয়ার মতো গানের জগতের সঙ্গে যুক্ত নন শিলাদিত্য। তবে কোনও অংশে কম যান না। জানেন শিলাদিত্যের আয়ের উৎস কী? কীভাবে কোটির পাহাড়ে বসে তিনি?

শিলাদিত্য আদপে একজন কর্পোরেট হটস্পট। কল ব্লকিং অ্যাপ ট্রুকলারের গ্লোবাল হেড তিনি। এ ছাড়াও ‘হিপকাস্ক’ নামক এক অ্যাপেরও মালিক তিনি। শিলাদিত্যের লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি ব্যবসা উন্নয়ন, মোবাইল অ্যাপ্লিকেশন, সফ্টওয়্যার প্রকল্প পরিচালনা, পণ্য ব্যবস্থাপনা এবং অটোমেশন সিস্টেমে স্পেশ্যালাইজেশন করেছেন। এর আগে ক্লেভার ট্যাপে কাজ করতেন তিনি। পড়াশোনা করেছেন মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে।

শ্রেয়া গানের জগতের মানুষ। অনেকেই ভেবেছিলেন গানের জগতের কারও সঙ্গেই বুঝি সাতপাঁকে বাঁধা পড়বেন তিনি। তবে না, বাস্তবে তা হয়নি। বরং শ্রেয়া অতীতে জানিয়েছিলেন, তিনি কখনওই ভাবেননি গানের জগতের কাউকে জীবনসঙ্গী বানাবেন। এ ক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, গানের জগত সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তাই এই জগতের বাইরে কারও সঙ্গেই জীবন শুরু করতে চেয়েছিলেন শ্রেয়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us