AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কুদৃষ্টি’ দিতে নিষেধ শ্রীময়ীর, কাঞ্চনের বিয়ের পর কী লিখলেন পিঙ্কি?

Pinky Banerjee: বেশ কিছু দিন নীরবই ছিলেন তিনি। তবে কাঞ্চনের বিয়ের দিন তিনেক পর পিঙ্কি শেয়ার করলেন তাঁর নিজের ধারাবাহিকের কাজের ঝলক। না, ব্যক্তিগত কোনও অনুভূতির কথা শেয়ার করেননি তিনি। আলোচনা হোক, হোক সমালোচনা-- তা কি একেবারেই চান না তিনি?

'কুদৃষ্টি' দিতে নিষেধ শ্রীময়ীর, কাঞ্চনের বিয়ের পর কী লিখলেন পিঙ্কি?
কী লিখলেন পিঙ্কি?
| Updated on: Mar 05, 2024 | 12:40 PM
Share

টলিপাড়া, মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া– বিনোদন দুনিয়ায় গত এক সপ্তাহ ধরে আলোচনার হটকেক একটিই। তা হল শ্রীময়ী চট্টরাজ ও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক বিয়ে করেছেন। বিয়ের আগে কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে মুখ খুলেছিলেন বিধায়কের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা হুঁশিয়ারি দিয়ে শ্রীময়ীও বলেছিলেন, “কুদৃষ্টি দেবেন না”। প্রাক্তন স্বামীর বিয়ের পর সামাজিক মাধ্যমে প্রথম কী পোস্ট করলেন পিঙ্কি?

বেশ কিছু দিন নীরবই ছিলেন তিনি। তবে কাঞ্চনের বিয়ের দিন তিনেক পর পিঙ্কি শেয়ার করলেন তাঁর নিজের ধারাবাহিকের কাজের ঝলক। না, ব্যক্তিগত কোনও অনুভূতির কথা শেয়ার করেননি তিনি। আলোচনা হোক, হোক সমালোচনা– তা কি একেবারেই চান না তিনি? কাঞ্চনের বিয়ের তিন দিন আগেও এক রিলস ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি। লিখেছিলেন, “জীবন সবাইকে চমক দেয়। আর চমকের জন্যেই জীবন।’’ অস্ফুটে কি বলে দিয়েছিলেন অনেক কিছুই? পিঙ্কি অতীতে জানিয়েছেন, ২০২০ সাল থেকেই নাকি কাঞ্চনের সঙ্গে পরকীয়ায় মেতে উঠেছেন শ্রীময়ী। তা নাকি তিনি ধরতেও পেরে যান। শুরু হয় অশান্তি। যদিও এই অভিযোগ স্বীকার করেননি কাঞ্চন ও শ্রীময়ী। তাঁদের পাল্টা বক্তব্য ছিল, সাংসারিক কারণে অশান্তি হয় পিঙ্কি ও কাঞ্চনের। শ্রীময়ীর সঙ্গে প্রেম তারও অনেক পর।

এর আগে পিঙ্কি, কাঞ্চন ও শ্রীময়ীকে শুভেচ্ছা জানানোয় তাঁকে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন পিঙ্কি। বলেছিলেন, “যে আমার স্বামীর জীবনের অতীত, আমি তার কাছ থেকে আমার সম্পর্কে কোনও মন্তব্য গ্রহণ করতে নারাজ।’ গত জানুয়ারিতে কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পর আপাতত পুত্র ওশকে নিয়ে আলাদা থাকছেন পিঙ্কি। একই সঙ্গে চলছে তাঁর ইউটিউব চ্যানেলের কাজ ও ধারাবাহিক, থিয়েটার।

Follow Us