
রণবীর কাপুর, কেরিয়ারের শুরু থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ভাল অভিনয়ের দাপটে। তিনি স্টারকিড। তবে পর্দায় পা রাখা মাত্রই তৈরি করেছিলেন নিজের পরিচিতি। যেখানে রাতারাতি তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন। একের পর এক ছবি তারপর থেকে হিট। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া রণবীর কাপুরের এক একটি চরিত্র বারবার প্রশংসার মুখে পড়েছেন। তবে সাফল্য ব্যর্থতা একসঙ্গে নিয়েই চলতে হয় সেলেবদের। এক্ষেত্রে রণবীর কাপুর মুখেশ অম্বানির একটি উপদেশ কখনই ভোলেন না। মুখেশ তাঁর কাছে বড় ভাইয়ের মতো। সেই সূত্রেই রণবীরকে মুখেশ সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটি উপদেশ দিয়েছিলেন।
রণবীর এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ”আমার জীবনে এই তিনটি উদ্দেশ্য রয়েছে। প্রথম লক্ষ্য হল, ভাল কাজ মানবিকতার সঙ্গে করে যাওয়া। আমি অনেক বেশি মুখেশ আম্বানির থেকে অনুপ্রণিত। তিনি সব সময় আমাকে বলে থাকেন, মাথা নিচু করে কাজ করে যাও। সাফল্যতাকে মাথায় নিও না, আর ব্যর্থতাকে মনে জায়গা দিও না।”
রণবীর কাপুর এখন বলিউডের অন্যতম চর্চিত স্টার। যাঁকে নিয়ে বারবার রামের চরিত্র নিয়ে কৌতুহল তুঙ্গে। বলিউডে আসতে চলেছে রামায়ণ। সেই ছবিতেই রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বিপরীতে অর্থাৎ সীতার ভূমিকায় থাকতে পরারেন জাহ্নবী কাপুর। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আলিয়া ভাট থাকতে চলেছেন এই ছবিতে। তবে পরবর্তীতে তাঁর তারিখ নিয়ে সমস্যা দেখা যাওয়ায়, তিনি স্থির করেন ছবি থেকে সরে যাবেন।