AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিকিনি পরে ক্যামেরার সামনে মেয়ে, দেখা মাত্রই সুচিত্রা…

Untold Story: সুচিত্রা সেন বরাবরই ছিলেন বেশ খোলা মোনের মানুষ। পরিবারের ক্ষেত্রে তেমন কোনও চাপিয়ে দেওয়া নিয়মে বিশ্বাসী ছিলেন না তিনি। তাই মুনমুনের পোশাকের ক্ষেত্রেও তেমন কোনও নিষেধাজ্ঞা জারি করেননি অভিনেত্রী।

বিকিনি পরে ক্যামেরার সামনে মেয়ে, দেখা মাত্রই সুচিত্রা...
| Updated on: Jun 14, 2024 | 2:10 PM
Share

আশির দশক, তখন সমাজ থেকে শুরু করে ছবির দর্শকেরা, বেশ কিছুটা সাবেকি ধ্যান ধারণাতেই বিশ্বাসী ছিলেন। আর ঠিক সেই সময়ই একের পর এক সাহসী পোশাক, সাহসী লুকে ঝড় তুলেছিলেন সুচিত্রা সেন কন্যা মুনমুন সেন। টলিউড বলিউড দুইয়েই দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন। সুচিত্রা সেনের মেয়ে হওয়ায় তুলনার মুখেও তাঁকে কম পড়তে হয়নি, তবে সুচিত্রা সেন বরাবরই ছিলেন বেশ খোলা মোনের মানুষ। পরিবারের ক্ষেত্রে তেমন কোনও চাপিয়ে দেওয়া নিয়মে বিশ্বাসী ছিলেন না তিনি। তাই মুনমুনের পোশাকের ক্ষেত্রেও তেমন কোনও নিষেধাজ্ঞা জারি করেননি অভিনেত্রী।

মুনমুন বরাবরই তাই এসব নিয়ে খুব একটা ভাবেননি। যদিও দর্শকেরা কে কী বলছে তা ঠিকই কানে পৌঁছে যেত। তাঁর হিন্দি ছবি আন্দার-বাহার নিয়ে তর্জা ছিল তুঙ্গে। মুনমুন সেন বরাবরই এই বিষয় স্পষ্ট উত্তরই দিয়ে এসেছেন। এবারও তার ব্যতিক্রম হল না। ডিডি বাংলায় এক সাক্ষাৎকারে তিনি জানালেন, খোলামেলা পোশাক বলতে স্যুইমিং স্যুট। তবে তিনি তো তা বরাবরই পরতেন। কারণ সুচিত্রা সেন তাঁকে সাঁতারে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাই তাঁর কাছে এই জাতীয় পোশাক খুব একটা অস্বস্তিকর ছিল না।

মুনমুন এদিন বলেন, ‘মা কোনওদিন সেভাবে পোশাক নিয়ে আমায় কিছু বলেননি, আমি সাঁতার শেখাতাম, তাই একটা শর্ট, একটা খোলামেলা পোশাককে আমার সাহসী বলে মনে হয়নি। যে যাই বলুক, সরাসরি আমায় এসে কেউ কিছু বলতেন না।’ তবে তাঁর বোল্ড দৃশ্য বারবার সেই সময় খবরের শিরোনামে উঠে এসেছিল। তাঁকে নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। যদিও সব চরিত্রতেই যে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন, ইন্ডাস্ট্রিতে থাকার কিছুদিনের মধ্যেই প্রমাণ করে দিয়েছিলেন।

Follow Us
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?