‘আমায় রাগাবেন না…’, প্রকাশ্যে সাবধান করলেন অজয় দেবগণ

Gossip: কেবল ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পিছনেও একইভাবে ঝড় তুলে থাকেন তিনি অ্যাকশনে। বর্তমানে না হলেও একটা সময় অনেকেই অজয়ের হাতে মার খেয়েছেন বলে এবার নিজেই দাবি করলেন অভিনেতা।

আমায় রাগাবেন না…, প্রকাশ্যে সাবধান করলেন অজয় দেবগণ

Mar 07, 2025 | 7:02 PM

অ্যাকশন দৃশ্যে বরাবরই যিনি পারদর্শী। তিনি অজয় দেবগণ। তবে কেবল ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পিছনেও একইভাবে ঝড় তুলে থাকেন তিনি অ্যাকশনে। বর্তমানে না হলেও একটা সময় অনেকেই অজয়ের হাতে মার খেয়েছেন বলে এবার নিজেই দাবি করলেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি আগে মারামারি করার জন্য হকি স্টিকও ব্যবহার করেছি। কত মানুষকেই না পিটিয়েছি।’ তাঁর কথা প্রসঙ্গে ছবির পরিচালক রোহিত শেট্টি বলেন, ‘হ্যাঁ, অজয় সত্যি গাড়িতে হকি স্টিক রাখা থাকত।’ যদিও এসব অতীত। অজয় দেবগণ এই প্রসঙ্গে বলেন, ‘এখন আমি নিজেকে অনেক পাল্টে ফেলেছি। এখন অনেক শান্ত হয়ে গিয়েছি। এখন মনে হয়, ঝগড়া-মারপিট, এসব শুধুই সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। বেকার কেউ একজন আঘাত পাবেন, তা নিয়ে সমস্যা হবে। তাই আমি এখন ঝগড়া সাধারণত এড়িয়েই চলি। তবে আমায় রাগাবেন না…।’

এখানেই শেষ নয়, সঙ্গে তিনি আরও বলেন, ‘বর্তমানে অভিনেতাদের মারপিটের অ্যাকশনের দৃশ্য দেখে ঠিক বিশ্বাসযোগ্যও মনে হয় না। মনে হয় কোথাও যেন কিছুর একটা অভাব রয়ে গিয়েছে। ঘাটতি থেকে যাচ্ছে। ঠিক জমছে না বিষয়টা। আসলে আজকাল অভিনেতাদের মধ্যে ‘ম্যানলি’ বিষয়টির বড়ই অভাব। ঠিক যেমনটা ছিল অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফদের মধ্যে।’

Follow Us