‘অমিতাভ খারাপ লোক’, নিজে চোখে সবটা দেখে ভয় জন্ম নেয় করিনার মনে

Bollywood Gossip: করিনার ছোটবেলায় অমিতাভ এবং তাঁর পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল কাপুরদের। এক সময় করিনা নাকি অমিতাভকে খারাপ মানুষ ভাবতেন! তার আসল কারণ সদ্য এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন অমিতাভ।

অমিতাভ খারাপ লোক, নিজে চোখে সবটা দেখে ভয় জন্ম নেয় করিনার মনে

Jun 24, 2024 | 5:14 PM

করিনা কাপুর খানকে একেবারে ছোট থেকে দেখছেন অমিতাভ বচ্চন। কাপুর এবং বচ্চন পরিবারের চিরকালই হৃদ্যতার সম্পর্ক। যদিও এক সময় এক সময় নাকি অভিষেক বচ্চনের সঙ্গে করিশ্মা কাপুরের বিয়ে হওয়ার কথা ছিল। পরে তা ভেঙে যাওয়ায় দুই পরিবারের হৃদ্যতার সম্পর্কে ভাঙন ধরে। তবে করিনার ছোটবেলায় অমিতাভ এবং তাঁর পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল কাপুরদের। এক সময় করিনা নাকি অমিতাভকে খারাপ মানুষ ভাবতেন! তার আসল কারণ সদ্য এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন অমিতাভ। অমিতাভ জানিয়েছেন, ১৯৮০-র দশকে তিনি তো বটেই, করিনার বাবা রণধীর কাপুরও চুটিয়ে অভিনয় করছেন।

সে সময় অনস্ক্রিন রণধীর কাপুরকে মারার সিন যদি অমিতাভের থাকত, তা দেখে নাকি করিনা ধারণা করে নিয়েছিলেন, যেহেতু অমিতাভ তাঁর বাবাকে মারছেন, সে কারণে তিনি খারাপ লোক! ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘পুকার’ ছবিতে নাকি এমন দৃশ্য ছিল। আর তা দেখে অমিতাভের উপর রেগে গিয়েছিলেন সে দিনের ছোট্ট করিনা।

সদ্য সাক্ষাৎকারে সে দিনের কথা মনে করে অমিতাভ বলেন, “আমরা গোয়াতে ‘পুকার’-এর শুটিং করছিলাম। আমার মনে আছে ছোট্ট করিনা একটা সামার হ্যাট পরে শুটিং দেখছিল।” অমিতাভ নিজেই জানান, ”যখন ওর বাবাকে মারের দৃশ্য ছিল, ও খুব বিরক্ত হয়েছিল আমার উপর। দৌড়ে বাবার কাছে চলে গিয়ছিল আমার মতো খারাপ লোকের হাত থেকে বাবাকে বাঁচাতে…। কেঁদে ফেলেছিল করিনা।” ”পায়ে বালি ভর্তি হয়ে গিয়েছিল। আমি জল দিয়ে ওর পা পরিষ্কার করতে করতে বোঝাতে চেয়েছিলাম আমি খারাপ লোক নই।” যদিও সেই সত্যি বুঝতে খুব একটা সময় লাগেনি করিনার।

Loading...
Unable to load recommendations.
Follow Us