৪ ঘণ্টা ধরে করিশ্মার ঠোঁটে গভীর চুমু, আজও শিহরণ জাগায়…

Bollywood Controversy: চরম অবস্থায় কাটে দুই সেলেবের। একটা সময় দুজনেই ক্লান্তভাবে ভাবতে শুরু করেন, কবে, কখন এই চুমুর দৃশ্যের শুটিং শেষ হবে! তবে সেই কঠিন পরিশ্রমের জন্যই এই দৃশ্য আজও বলিউডের আইকনিক হয়ে রয়ে গিয়েছে।

৪ ঘণ্টা ধরে করিশ্মার ঠোঁটে গভীর চুমু, আজও শিহরণ জাগায়...

Apr 01, 2024 | 8:30 PM

রাজা হিন্দুস্তানি ছবির রোম্যান্টিক দৃশ্য। বলিউডের অন্যতম চুমুর দৃশ্য বলতে যে কটি প্রথম মাথায় আসে তার মধ্যে রাজা হিন্দুস্তানি-তে করিশ্মা ও আমিরের চুম্বন অন্যতম। ছবিতে যা ঝড় তুলেছিল। বৃষ্টিভেজা রোম্যান্টিক চুমু, যা কয়েকমুহূর্তে পর্দায় এক অন্য আবেদন তৈরি করেছিল। ঝড়ের গতিতে যা ভাইরাল আজও ভক্তদের হাতে হাতে, সেই চার মিনিটের চুমু শুট হয়েছিল টানা তিনদিন ধরে। বিশ্বাস করতে অসুবিধে হলেও এটাই সত্যি। উটি-তে চলছিল এই শুটিং। ফেব্রুয়ারি মাস। ঠিকঠাক শর্ট না মেলায় বারে বারে টেক হচ্ছিল এই চুমুর দৃশ্য। কিছুতেই মন ভরছিল না পরিচালকের।

একে শীতকাল, তারমধ্যে বৃষ্টিতে ভিজে উটিতে শুটিং একটা সময়ের পর রীতিমত কাঁপতে থাকেন দুজনেই। তবে পরিচালক থামতে নারাজ। উল্টে সামনে চলছিল পাখা। ফলে চরম অবস্থায় কাটে দুই সেলেবের। একটা সময় দুজনেই ক্লান্তভাবে ভাবতে শুরু করেন, কবে, কখন এই চুমুর দৃশ্যের শুটিং শেষ হবে! তবে সেই কঠিন পরিশ্রমের জন্যই এই দৃশ্য আজও বলিউডের আইকনিক হয়ে রয়ে গিয়েছে।

কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। কাপুর পরিবারের তিনি প্রথম মেয়ে যিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন। পরিবারের নিয়মের বিপরীতে প্রথম হেঁটেছিলেন। যা নিয়ে আজও চর্চা বর্তমান। একটা সময় কাপুর পরিবারের কোনও মহিলাদেরই অভিনয় করার অনুমতি ছিল না। তবে সবটা পাল্টে গিয়েছে প্রথম করিশ্মা কাপুরের বলিউডে পা রাখায়। বর্তমানে আবারও অভিনয় জগতে ফিরেছেন করিশ্মা।

Follow Us